দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান

বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর ও দ্রুত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বাস্তবতায় স্থানীয়ভাবে পরিচালিত মানবিক অর্থায়ন ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমকে আরও সমন্বিত, কার্যকর ও টেকসই করতে ‘এনজিও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) রিসোর্সড পুলড ফান্ড’ চালুর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

রাজধানীর একটি অনুষ্ঠানে এ তহবিলের উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ছাড়া দুর্যোগ মোকাবিলায় কার্যকর সাফল্য অর্জন সম্ভব নয়। স্থানীয় এনজিও ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে জনগণের সঙ্গে কাজ করে আসছে। তাদের অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও বাস্তবধর্মী কার্যক্রম দুর্যোগকালে দ্রুত সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও জলবায়ুজনিত নানা দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী। তাই মানবিক সহায়তা কার্যক্রমকে শুধু তাৎক্ষণিক ত্রাণে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। নতুন এই তহবিল সে পথকে আরও সুগম করতে পারে।

তবে শুধু তহবিল গঠনই যথেষ্ট নয়; এর স্বচ্ছ ব্যবস্থাপনা, জবাবদিহিতা এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছানো এবং রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবমুক্তভাবে কার্যক্রম পরিচালনা করাও গুরুত্বপূর্ণ।

সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাই এখন সবার।

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ঘরকে কেন্দ্রবিন্দু করার আহ্বান রাষ্ট্রপতির

দুর্যোগের আগে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগের পর আবার মাথা উঁচু করে দাঁড়াতে হলে আগাম প্রস্তুতি নিতে হবে।...
জাতীয়
0
minutes

নেপালে আবারো হড়পা বানে ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৪

নেপালে আবারো হড়পা বানের আঘাত। দেশটির গোর্খা জেলার উত্তরে বুড়ি গণ্ডকী নদীতে হঠাৎ পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও দুটি...
জাতীয়
0
minutes

সুপার এল নিনিওর ছোবলে বাড়ছে জলবায়ু বিপর্যয়, যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিশ্ব

পৃথিবীর জলবায়ুতে ক্রমেই স্পষ্ট হচ্ছে প্রকৃতির ধ্বংসাত্মক খামখেয়ালিপনা। সুপার এল নিনিওর প্রভাবে কোনো অঞ্চল পুড়ছে তীব্র তাপপ্রবাহে, কোথাও চলছে অতিবৃষ্টি। দক্ষিণ এশিয়া ও আফ্রিকায়...
জাতীয়
0
minutes

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি...
জাতীয়
0
minutes
spot_imgspot_img