ফাতেমা, এশিয়ান গেমসে সুযোগ পাওয়া বাংলাদেশের প্রথম নারী সার্ফার; ইতিহাস গড়ার স্বপ্ন
এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা আক্তার দেশের জন্য ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে কঠোর অনুশীলন করছেন।
দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা সহসার্ফার মোহাম্মদ মান্নানের সঙ্গে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে চলছে তাঁদের নিবিড় প্রস্তুতি।
আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়া শহরে বসতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমস। এই আসরকে সামনে রেখে ফাতেমা কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এশিয়ান গেমসে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের সার্ফিংয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে।
দেশের প্রথম নারী সার্ফার হিসেবে এশিয়ান গেমসে অংশ নিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ফাতেমা। তাঁর এই যাত্রা বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনারও দ্বার খুলে দিতে পারে।
ছবি: আবদুল গনি/ওয়াদা






