বজ্রপাতের ঝুঁকি কমাতে দেশজুড়ে রোপণ হবে ১ লাখ তালগাছ

ডেস্ক রিপোর্ট, রাজশাহী

বজ্রপাতের ঝুঁকি কমানো, জলবায়ু সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সারাদেশে ১ লাখ তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহীতে শুরু হয়েছে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং পদ্মার পাড়ে এসব চারা রোপণ করা হবে।

পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ১ লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

উদ্যোক্তারা জানান, তালগাছ বজ্রপাতের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল তৈরি এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

থামছে না জাহাজভাঙা শ্রমিকের মৃত্যু: ২২ বছরে প্রাণ গেছে ২৭৯, আহত...

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি থামছে না। আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বাধ্যবাধকতার মধ্যেও ঘটছে একের পর এক...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)...
জাতীয়
0
minutes

তালের পিঠা কেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঘর থেকে?

ভাদ্র মাসে তালের পিঠা, খুব স্বাভাবিকভাবেই একসময় ঘরে ঘরে থাকার কথা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শহরের বাজারে কচি শাঁসের জন্য...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

মজুরি ৫০০ টাকা দাবিতে কর্মসূচি, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে কর্মসূচি পালনকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউসের সড়কে আন্দোলনকারীদের ওপর চা শ্রমিক নেতাদের হামলার অভিযোগ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img