রাতের আঁধারে ১০ ঘোড়া জবাই, মাংস নিয়ে যাওয়ার অভিযোগ

টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগস্ট) সকালে পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে জবাই করা ঘোড়াগুলোর মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ ছাড়া ঘটনাস্থলে তিনটি জবাই করা ঘোড়াও পড়ে ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় বর্ণীকিশোরী এলাকার পরিত্যক্ত বাড়িটিতে ১০টি ঘোড়া জবাই করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে নির্জন ওই জায়গায় জবাই করা হয়।

স্থানীয়দের ধারণা, সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে সক্ষম হলেও ভোর হয়ে যাওয়ায় তিনটি ঘোড়ার মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে জানতে পারেন ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে গেছে। এ ঘটনায় বাজার থেকে গরুর মাংস কেনার ক্ষেত্রেও মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। পুলিশের ধারণা, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। ভোর হয়ে যাওয়ায় তিনটি ঘোড়ার মাংস ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে সেখানে জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সূত্র: Dhaka Tribune বাংলা

আরও পড়ুন

থামছে না জাহাজভাঙা শ্রমিকের মৃত্যু: ২২ বছরে প্রাণ গেছে ২৭৯, আহত...

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি থামছে না। আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বাধ্যবাধকতার মধ্যেও ঘটছে একের পর এক...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)...
জাতীয়
0
minutes

তালের পিঠা কেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঘর থেকে?

ভাদ্র মাসে তালের পিঠা, খুব স্বাভাবিকভাবেই একসময় ঘরে ঘরে থাকার কথা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শহরের বাজারে কচি শাঁসের জন্য...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

মজুরি ৫০০ টাকা দাবিতে কর্মসূচি, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে কর্মসূচি পালনকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউসের সড়কে আন্দোলনকারীদের ওপর চা শ্রমিক নেতাদের হামলার অভিযোগ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img