ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ সময় পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে তরী বাংলাদেশের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা শামীম আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, এটি বায়ুদূষণ কমানো, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমরা নদী ও প্রকৃতি সুরক্ষাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো একটি ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের নয়; এ দায়িত্ব সমাজের সবার। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে পারলে ভবিষ্যতে পরিবেশবান্ধব একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী এবং শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান।

অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মসূচির গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা নিজেরা গাছ লাগানোর পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও বৃক্ষরোপণে উৎসাহিত করলে এর সুফল সমাজে ছড়িয়ে পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, তরী বাংলাদেশের সদস্য মো. আব্দুল হেকিম, সদর উপজেলার সদস্য সচিব নোমান আহমেদ, সদস্য মোশাররফ হোসেন, মোবারক মিয়া, বাচ্চু মিয়াসহ শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ।

কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং লাগানো গাছের নিয়মিত পরিচর্যার বিষয়ে সচেতন করা হয়।

তরী বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষার দায়িত্ববোধ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

থামছে না জাহাজভাঙা শ্রমিকের মৃত্যু: ২২ বছরে প্রাণ গেছে ২৭৯, আহত...

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি থামছে না। আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বাধ্যবাধকতার মধ্যেও ঘটছে একের পর এক...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)...
জাতীয়
0
minutes

তালের পিঠা কেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঘর থেকে?

ভাদ্র মাসে তালের পিঠা, খুব স্বাভাবিকভাবেই একসময় ঘরে ঘরে থাকার কথা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শহরের বাজারে কচি শাঁসের জন্য...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

মজুরি ৫০০ টাকা দাবিতে কর্মসূচি, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে কর্মসূচি পালনকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউসের সড়কে আন্দোলনকারীদের ওপর চা শ্রমিক নেতাদের হামলার অভিযোগ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img