গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক

অনলাইন ডেস্ক : পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হবে।

আগামী ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সবুজ আন্দোলন। সংগঠনটি ১ সেপ্টেম্বর অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করবে।

এবার প্রতিষ্ঠান পর্যায়ে সম্মাননা পাচ্ছে, দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা ও উদ্যোক্তাদের পরামর্শ দেওয়ায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশনএইড বাংলাদেশ), দেশব্যাপী সবুজায়নে ভূমিকার জন্য মিশন গ্রিন বাংলাদেশ এবং টেকসই নগরায়ণ ও সবুজায়নে অবদানের জন্য সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর পক্ষে যথাক্রমে মো. আবুল কালাম আজাদ, আহসান রনি ও নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের সম্মাননা গ্রহণ করবেন।

ব্যক্তি পর্যায়ে পুরস্কার পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা, গাজী টেলিভিশনের বার্তা প্রধান ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম এবং নিউজ২৪-এর বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে।

অনুষ্ঠানে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ বিষয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে থাকবেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবিরসহ অন্যরা।

আরও পড়ুন

থামছে না জাহাজভাঙা শ্রমিকের মৃত্যু: ২২ বছরে প্রাণ গেছে ২৭৯, আহত...

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি থামছে না। আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বাধ্যবাধকতার মধ্যেও ঘটছে একের পর এক...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)...
জাতীয়
0
minutes

তালের পিঠা কেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঘর থেকে?

ভাদ্র মাসে তালের পিঠা, খুব স্বাভাবিকভাবেই একসময় ঘরে ঘরে থাকার কথা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শহরের বাজারে কচি শাঁসের জন্য...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

মজুরি ৫০০ টাকা দাবিতে কর্মসূচি, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে কর্মসূচি পালনকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউসের সড়কে আন্দোলনকারীদের ওপর চা শ্রমিক নেতাদের হামলার অভিযোগ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img