চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপের বটতল এলাকায় একটি বাগানের নিরাপত্তা জালে আটকা পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সাপটি আটকা পড়ার খবর পেয়ে WSRTBD-এর উদ্ধারকারী আমির হোসেন শাওন ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি নিরাপদে অজগরটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর স্থানীয়দের সাপটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
পরবর্তীতে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী এবং উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ বিবেচনায় অজগরটিকে সেখানকার কৃষিজমিতে নিরাপদে অবমুক্ত করা হয়।
উদ্ধারকারী আমির হোসেন শাওন বলেন, বন্যপ্রাণী আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই সাপসহ যেকোনো বন্যপ্রাণী লোকালয়ে আটকা পড়লে বা দেখতে পেলে অযথা হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে অভিজ্ঞ উদ্ধারকারী বা WSRTBD-এর সহযোগিতা নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
উদ্ধারকারী: আমির হোসেন শাওন
সূত্র: WSRTBD






