পূর্ব প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি-৫ হারিকেন লওয়েল সৃষ্টি

পূর্ব প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন ‘লওয়েল’ সৃষ্টি হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার। দমকা হাওয়াসহ এ গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩১৫ কিলোমিটার পর্যন্ত উঠছে।

আবহাওয়া পর্যবেক্ষণকারী সূত্রগুলোর তথ্য অনুযায়ী, হারিকেন লওয়েল হাওয়াই দ্বীপপুঞ্জের পশ্চিম পাশ দিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে অতিক্রম করতে পারে। ফলে জনবসতিপূর্ণ কোনো দ্বীপে এর সরাসরি আঘাত হানার আশঙ্কা তুলনামূলকভাবে কম।

তবে শক্তিশালী এই হারিকেনের কারণে সংশ্লিষ্ট এলাকায় আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, হারিকেন লওয়েলের গতিপথ ও শক্তির পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। তবে বর্তমান গতিপথ অনুযায়ী, এ হারিকেন থেকে বাংলাদেশ বা বঙ্গোপসাগরে কোনো ঝুঁকি নেই।

সূত্র: বাংলাদেশ ওয়েদার অবজার্ভেশন টিম লিমিটেড

আরও পড়ুন

মালয়েশিয়ার সারাওয়াকে দাবানলের ধোঁয়া, সেরিয়ানে জরুরি অবস্থা

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার সীমান্তবর্তী এলাকায়...
দূষণ ও দখল
0
minutes

নেপালে আকস্মিক বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২, নিখোঁজ ৪...

নেপালের উত্তরাঞ্চলে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৮৬ জন। শনিবার (৫...
জলবায়ু পরিবর্তন
0
minutes

সরবরাহ সংকটে বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

চরম আবহাওয়া, কৃষিপণ্যের উৎপাদন নিয়ে উদ্বেগ এবং কৃষ্ণসাগর ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া সংকটে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত আগস্টে খাদ্যের...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২০৪, নিখোঁজ প্রায় ৩৯০০

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদারের পাশাপাশি নিহতদের দ্রুত সৎকারের প্রক্রিয়া...
জাতীয়
0
minutes
spot_imgspot_img