কয়েক জেলায় মৃদু তাপপ্রবাহসহ ১০-১২ সেপ্টেম্বরের পর বাড়তে পারে ভ্যাপসা গরম

আগামী ১০-১২ সেপ্টেম্বরের পর থেকে পরবর্তী ৫-৭ দিন দেশের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে। একই সময়ে কয়েকটি জেলায় মাঝেমধ্যে মৃদু তাপপ্রবাহও সক্রিয় থাকতে পারে।

আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তনের পেছনে অন্যতম কারণ হিসেবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার বিষয়টি উল্লেখ করা হচ্ছে। বর্ষাকালে বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা ও গরমের অনুভূতি বাড়তে পারে।

চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ভ্যাপসা গরমের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হলেও এতে গরমের অনুভূতি খুব বেশি কমবে না বলে ধারণা করা হচ্ছে।

এ সময়ে কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। দিনের বিভিন্ন সময়ে ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত রোদ থাকতে পারে। কোনো কোনো এলাকায় দিনের বেশিরভাগ সময়ই রোদের উপস্থিতি দেখা যেতে পারে।

তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমন নয়। দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় পরবর্তী সময়ে আরও বিস্তারিত আপডেট দেওয়া হবে। সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: বাংলাদেশ ওয়েদার অবজার্ভেশন টিম লি.

আরও পড়ুন

হাওর ও শেরপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেওয়া হবে: ডেপুটি...

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও বসবাসের পরিস্থিতি বদলে যাচ্ছে। একইভাবে শেরপুরসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি, এমন এলাকাগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের...
জলবায়ু পরিবর্তন
0
minutes

দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ঘরকে কেন্দ্রবিন্দু করার আহ্বান রাষ্ট্রপতির

দুর্যোগের আগে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগের পর আবার মাথা উঁচু করে দাঁড়াতে হলে আগাম প্রস্তুতি নিতে হবে।...
জাতীয়
0
minutes

নেপালে আবারো হড়পা বানে ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৪

নেপালে আবারো হড়পা বানের আঘাত। দেশটির গোর্খা জেলার উত্তরে বুড়ি গণ্ডকী নদীতে হঠাৎ পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও দুটি...
জাতীয়
0
minutes

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু মোকাবিলায় সরকারের অগ্রাধিকার নবায়নযোগ্য জ্বালানি

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার...
জলবায়ু পরিবর্তন
0
minutes
spot_imgspot_img