জনস্বাস্থ্য সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পথপ্রাণীদের গণটিকাদান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কসবা পৌরসভার উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন কসবা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানাসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, টিকাদান কার্যক্রমে নিয়োজিত কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌরসভা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশে জলাতঙ্ক এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। আক্রান্ত প্রাণীর কামড়ের মাধ্যমে এ রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না নিলে রোগটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এ কারণে জলাতঙ্ক নিয়ন্ত্রণে পথপ্রাণীদের টিকাদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়।

বিভিন্ন এলাকায় ঘুরে টিকাদান

গণটিকাদান কর্মসূচির আওতায় কসবা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে পথকুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়। প্রশিক্ষিত কর্মীরা নিরাপদ পদ্ধতিতে প্রাণীগুলোকে টিকা দেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও টিকাদান কার্যক্রমে সহযোগিতা করেন।

কসবা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত প্রাণঘাতী রোগ। এটি মানুষ ও প্রাণী উভয়ের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষা, প্রাণিসম্পদের নিরাপত্তা এবং জলাতঙ্কমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কসবা পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, পথপ্রাণীদের নিয়মিত টিকাদানের মাধ্যমে জলাতঙ্কের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, প্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে কসবা পৌরসভার উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পথপ্রাণীদের প্রতি মানবিক আচরণ ও জনসচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

কলাপাড়ায় পাখি শিকারে ১০ হাজার টাকা জরিমানা, ইয়াবা সেবনে কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

নদী দখল-দূষণমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

নদী, খাল ও জলাশয় খননের পর পুনরায় দখল ও ভরাট ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প...
দূষণ ও দখল
0
minutes

৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেলেন: আলোচিত ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক...
সারাদেশ
0
minutes
spot_imgspot_img