সিলেট সদর উপজেলার সুবিধবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৯টি দেশীয় তিলা ঘুঘু উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) একজন সচেতন ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বন্য পাখি বিক্রির খবর পেয়ে অ্যানিমেল রাইটস বিডি-৬৪-এর সিলেট জেলা প্রতিনিধি মাহফুজ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে সিলেট বন বিভাগ ও সংগঠনটির সদস্যরা অংশ নেন।
অভিযানে এক বন্য পাখি বিক্রেতার কাছ থেকে ৯টি তিলা ঘুঘু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই বিক্রেতা জানান, তিনি সিলেটের লামা এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ২০টির বেশি দেশীয় পাখি নিয়ে এসেছিলেন।
পরে নিজের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর কোনো বন্য পাখি বিক্রি করবেন না বলে মুচলেকা দেন ওই বিক্রেতা।
অভিযান শেষে বন বিভাগ ও অ্যানিমেল রাইটস বিডি-৬৪-এর সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা তিলা ঘুঘুগুলো নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্টরা বলছেন, বন্য পাখি ধরে খাঁচায় বন্দি করে বিক্রি না করে তাদের প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে বাঁচার সুযোগ দেওয়া উচিত।
বন্যপ্রাণী খাঁচায় নয়, মুক্ত প্রকৃতিতেই সুন্দর।
সূত্র: Raimun Chowdury Ronim এর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত






