প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু গাছ লাগানোর কর্মসূচি নয়। এ কর্মসূচির আওতায় সামাজিক সুরক্ষা, বাস্তুতন্ত্র, পরিবেশ ও অর্থনীতির পাশাপাশি বন পুনরুদ্ধারের বিষয়টিও গভীরভাবে জড়িত।
বান্দরবানের গহীনে টংকাবতী রেঞ্জে বন বিভাগের ৫০ একর জায়গা একসময় স্থানীয়রা দখল করে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ করেছিল।
বন বিভাগ ওই বেদখল ৫০ একর জমি পুনরুদ্ধার করে। একই সঙ্গে সেখানকার দুই লাখের বেশি ইউক্যালিপটাস গাছ উচ্ছেদ করা হয়। পরে ওই এলাকায় উপযোগী দেশীয় ২৬ প্রজাতির ৫০ হাজার চারা রোপণ করা হয়েছে।
এর মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় ১০ হাজার চারা রোপণ করে গড়ে তোলা হয়েছে কদম গাছের বাগান। ইউক্যালিপটাসে ভরা সেই জায়গাটি এখন ধীরে ধীরে কদম বাগানে রূপ নিচ্ছে।
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে জাতীয় বৃক্ষরোপণ সেলের পক্ষ থেকে টংকাবতী রেঞ্জে সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে।
সূত্র: Jamail Basir JB এর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত






