কালো ধোঁয়া নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

রাজধানীর আজিমপুরে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া নির্গমনের দায়ে পাঁচটি যানবাহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, ঢাকা মহানগর কার্যালয় এবং ঢাকা গবেষণাগারের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটটি ডিজেলচালিত যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের মাত্রা পরীক্ষা করা হয়। এ জন্য ‘স্মোক অপাসিটি মিটার’ যন্ত্র ব্যবহার করা হয়। পরীক্ষায় আটটি যানবাহনের মধ্যে পাঁচটির ধোঁয়া নির্গমনের মাত্রা নির্ধারিত গ্রহণযোগ্য সীমার বাইরে পাওয়া যায়।

এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫(১) ধারার বিধান অনুযায়ী পাঁচটি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া। এ সময় ঢাকা মহানগর পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং যানবাহনের কালো ধোঁয়াজনিত দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আরও পড়ুন

PFAS-এর দূষণ: প্রকৃতির বুকে মানুষের তৈরি দীর্ঘস্থায়ী বিপদ

আধুনিক জীবনকে সহজ করতে তৈরি হয়েছে অসংখ্য কৃত্রিম রাসায়নিক। এর মধ্যে কিছু রাসায়নিক পরিবেশে সহজে ভাঙে না, বছরের পর বছর টিকে থাকে এবং পানি,...
দূষণ ও দখল
0
minutes

নদী দখল-দূষণমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

নদী, খাল ও জলাশয় খননের পর পুনরায় দখল ও ভরাট ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প...
দূষণ ও দখল
0
minutes

বায়ুদূষণ রোধে আজিমপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ১২ হাজার টাকা

রাজধানীর আজিমপুরে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া নির্গমনের দায়ে ছয়টি ডিজেলচালিত যানবাহনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) পরিবেশ...
দূষণ ও দখল
0
minutes

সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

সৌরবিদ্যুতের প্রসার, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি, দূষণকারী...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img