ঝড়-বৃষ্টির মধ্যে ট্রেনের সেফটি নেটে আটকে পড়া ঘুঘু পাখিকে উদ্ধার

ঝুম বৃষ্টি, দমকা হাওয়া আর ঝড়ের তাণ্ডবের মধ্যে ছুটছিল ট্রেন। এরই মধ্যে একটি ঘুঘু পাখি পথ হারিয়ে ট্রেনের ইঞ্জিনের লুকিং গ্লাসের সামনের সেফটি নেটের ভেতর আটকে পড়ে। বের হওয়ার পথ না পেয়ে প্রাণপণে ডানা ঝাপটাতে থাকে পাখিটি। একপর্যায়ে পালকে আঘাতও পায়। বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল সেটি।

ট্রেন চালানোর সময় চোখের সামনে একটি অসহায় প্রাণের এমন ছটফটানি দেখা ছিল কষ্টের। পাখিটিকে বাঁচানোর উপায় খুঁজছিলেন ট্রেনের চালক। অবশেষে ট্রেনটি লাকসাম জংশনে পৌঁছে থামলে পাখিটিকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

সময় নষ্ট না করে সারোয়ার হোসেনের সহায়তা চাওয়া হয়। তিনি এগিয়ে এসে অভিজ্ঞ হাতে পাখিটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে রেলওয়ের এক দায়িত্বশীল সহকর্মীর কাছে পাখিটিকে হস্তান্তর করা হয়। পাখিটিকে প্রয়োজনীয় সেবা দিয়ে সুস্থ করে আবার মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।

ঘটনাটি হয়তো খুব ছোট, কিন্তু অসহায় একটি প্রাণকে বাঁচানোর চেষ্টা যে কতটা তৃপ্তির, তা এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়। মানুষের একটু সহমর্মিতা ও উদ্যোগই কখনো কখনো একটি প্রাণের বেঁচে থাকার আশ্রয় হয়ে উঠতে পারে।

সূত্র: Shaju Kumar Das এর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

আরও পড়ুন

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

কলাপাড়ায় পাখি শিকারে ১০ হাজার টাকা জরিমানা, ইয়াবা সেবনে কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

নাব্যতা সংকটে তিস্তায় মাছের সংকট, পেশা বদলাচ্ছেন জেলেরা

একসময় ভোর হলেই নৌকা নিয়ে তিস্তায় নামতেন জেলেরা। জাল ফেললেই ধরা পড়ত টেংরা, বোয়াল, পাবদা, শিং, পুঁটিসহ নানা প্রজাতির দেশীয় মাছ। সেই মাছ বিক্রির...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

সুন্দরবনে নতুন ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির সন্ধান

প্রকৃতির অপার সৌন্দর্য আর রয়্যাল বেঙ্গল টাইগারসহ নানা বন্যপ্রাণীর আবাসস্থল সুন্দরবন। তবে বনের জীববৈচিত্র্য শুধু স্থলভাগেই সীমাবদ্ধ নয়, পানির নিচেও রয়েছে সমৃদ্ধ এক জগৎ।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img