ঘণ্টায় ২২৭ কি.মি. বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চামপি, ছয় মিটার ঢেউয়ের আশংকা

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন চামপি তাইওয়ানের দিকে এগিয়ে আসায় সতর্কতা জারি করা হয়েছে। ঝড়টির প্রভাবে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুর্যোগের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার সময়সূচিও পরিবর্তন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি। ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূল অতিক্রম করে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টাইফুনটির বিস্তৃতি বেড়ে প্রায় ৩২০ কিলোমিটার হওয়ায় তাইওয়ানের অধিকাংশ এলাকা ঝড়টির আওতায় এসেছে। উপকূলীয় অঞ্চলে ছয় মিটার পর্যন্ত উঁচু ঢেউ এবং পাহাড়ি এলাকায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড়ি ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার অভ্যন্তরীণ রুটের ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

টাইফুনটির প্রভাব পড়তে পারে তাইওয়ানের কাছাকাছি জাপানের দ্বীপগুলোতেও। বিশেষ করে ওকিনাওয়া অঞ্চলের জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনিতে ঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপানের বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে একশর বেশি ফ্লাইট বাতিল করেছে। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, তাইওয়ানসংলগ্ন জাপানি দ্বীপগুলোতে প্রায় ৫৬ হাজার সেনার অংশগ্রহণে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’ চলছে। দুই বছর মেয়াদি এ মহড়ার কার্যক্রমও টাইফুনের পরিস্থিতি বিবেচনায় প্রতিদিন সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ঘরকে কেন্দ্রবিন্দু করার আহ্বান রাষ্ট্রপতির

দুর্যোগের আগে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগের পর আবার মাথা উঁচু করে দাঁড়াতে হলে আগাম প্রস্তুতি নিতে হবে।...
জাতীয়
0
minutes

নেপালে আবারো হড়পা বানে ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৪

নেপালে আবারো হড়পা বানের আঘাত। দেশটির গোর্খা জেলার উত্তরে বুড়ি গণ্ডকী নদীতে হঠাৎ পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও দুটি...
জাতীয়
0
minutes

সুপার এল নিনিওর ছোবলে বাড়ছে জলবায়ু বিপর্যয়, যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিশ্ব

পৃথিবীর জলবায়ুতে ক্রমেই স্পষ্ট হচ্ছে প্রকৃতির ধ্বংসাত্মক খামখেয়ালিপনা। সুপার এল নিনিওর প্রভাবে কোনো অঞ্চল পুড়ছে তীব্র তাপপ্রবাহে, কোথাও চলছে অতিবৃষ্টি। দক্ষিণ এশিয়া ও আফ্রিকায়...
জাতীয়
0
minutes

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, ভারি বর্ষণ হতে পারে ৩ বিভাগে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি...
জাতীয়
0
minutes
spot_imgspot_img