নদ-নদী দখল বন্ধ করতে হবে

বারবার উদ্যোগ নেওয়া সত্ত্বেও নদ-নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায়নি। বিশেষ করে ঢাকার চারপাশের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর দিকে তাকালে এই চিত্র স্পষ্ট হয়ে ওঠে। দখলের কারণে নদ-নদীগুলো ক্রমেই নাব্য হারাচ্ছে। পলি পড়ে ভরাট হচ্ছে গভীরতা। চর পড়ে অনেক নদী যেমন সংকীর্ণ হয়ে পড়ছে, তেমনি হারাচ্ছে তাদের অস্তিত্ব। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদ-নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত সেই বোধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই নদী রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। কারণ এতে দেশের অর্থনৈতিক সম্ভাবনা বাড়ার পাশাপাশি বিনিয়োগ ও চাষের জমি বাড়বে। আজকের বাস্তবতায় আমরা তা গভীরভাবে অনুধাবন করতে পারছি, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ছিল খুবই প্রাসঙ্গিক।

তবে আশার কথা, গতকাল থেকে ঢাকার ছয়টি নদীর পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান একটি কমিটি গঠন করেছেন। এ কমিটির সঙ্গে থাকবেন টাস্কফোর্স সদস্যরা। আমরা আশা করি, নদী রক্ষায় সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং ক্রমেই এর পরিধি সারা দেশে বিস্তৃত হবে। এর আগে নদ-নদী রক্ষায় সরকারি বিভিন্ন সংস্থা গত ১০ বছরে অবৈধদখলকারীদের উচ্ছেদে প্রায় ৪০ দফা অভিযান চালিয়েছে। উচ্ছেদ করা হয়েছে সাড়ে আট হাজারেরও বেশি অবৈধ স্থাপনা। তবে অভিযানের পর পরই নজরদারির অভাবে অপদখলকারীদের থাবা আবারও বিস্তৃত হয়েছে। ঢাকার চারপাশ ঘিরে থাকা বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা দখল-দূষণে মৃতপ্রায়। নাব্য সংকটে বালু নদীতেও নৌযান চলাচল কঠিন হয়ে পড়েছে। ৩৬ কিলোমিটার এই নদীর ২২ কিলোমিটারই অবৈধ দখলে। গত রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দূষণ, ভাঙন ও নাব্য সংকট : বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, প্রতি বছর গড়ে দশটি নদী তার অস্তিত্ব হারাচ্ছে। ইতোমধ্যে দখল ও দূষণের কারণে হারিয়ে গেছে ২৫টি নদী। বর্তমানে বিপন্ন নদীর সংখ্যা ১৭৪টি। এর মধ্যে ১১৭টি নদীর মরণদশা ঘনিয়ে এসেছে। এই চিত্র অত্যন্ত ভয়াবহ। নদ-নদী-জলাশয় রক্ষার প্রয়োজনীয়তা এখানে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ ক্ষেত্রে আদালতের নির্দেশনাও উপেক্ষিত হচ্ছে।

আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নদী নিয়ে যে সমস্যাগুলো আছে, তা সমাধানে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। নদীদূষণমুক্ত করা ও দখল প্রক্রিয়া বন্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই দেশের পরিবেশ, প্রতিবেশকে আর হুমকির মধ্যে ঠেলে দেওয়া যাবে না। দ্রুত খননের কাজ শুরু করার সঙ্গে সঙ্গে নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে আমাদের প্রত্যাশা—তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে পরিবেশসহ দেশের নদ-নদী রক্ষার অঙ্গীকার জাতির সামনে তোলে ধরবেন।

আরও পড়ুন

বুড়িগঙ্গার তীরে শত শত প্লাস্টিক বর্জ্য, অপসারণে ১৫ দিনের সময় বেঁধে...

ঢাকার লালবাগ ও কামরাঙ্গীর চরের ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে ফেলা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ...
দূষণ ও দখল
0
minutes

বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণ, কক্সবাজারে কাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণের কাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সায়মন বিচ পর্যন্ত এলাকায়...
জাতীয়
0
minutes

বিশ্বের অর্ধেকের বেশি মাটি খারাপ অবস্থায়, হুমকিতে খাদ্য ও জীববৈচিত্র্য: জাতিসংঘ

বিশ্বের অর্ধেকেরও বেশি মাটি খারাপ অবস্থায় রয়েছে। এতে বৈশ্বিক খাদ্য সরবরাহ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অথচ মাটির অবস্থা উন্নত করতে কার্যকর ও প্রমাণিত...
জলবায়ু পরিবর্তন
0
minutes

বর্জ্যের ভারে নাকাল বগুড়া, দুই দশকেও হয়নি স্থায়ী সমাধান

সড়কের পাশে ময়লার স্তূপ। পচা বর্জ্য থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। কাক-কুকুরের টানাটানিতে আবর্জনা ছড়িয়ে পড়েছে পথজুড়ে। কোথাও ময়লার সঙ্গে মিশে আছে পলিথিন, প্লাস্টিক ও...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img