পরিবেশ অধিদপ্তরের গণশুনানিতে দূষণ রোধে নানা বিষয়ে আলোচনা

পরিবেশদূষণ রোধ, অবৈধ ইটভাটা বন্ধ এবং শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে গণশুনানি করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক (আইন) মো. খালেদ হাসান।

গণশুনানিতে কৃষি খামারের পাশে অবস্থিত ইটভাটার দূষণ, সাভারকে অবক্ষয়িত বায়ুমণ্ডলীয় এলাকা ঘোষণা-পরবর্তী কর্মপরিকল্পনা, ট্যানারি শিল্পের দূষণ এবং ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সাভারের কর্ণপাড়া খালের পাশে অবস্থিত কারখানার দূষণ প্রতিকার, অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং তরল বর্জ্যদূষণ রোধে তরল বর্জ্য পরিশোধনাগারকে (ইটিপি) অনলাইন পর্যবেক্ষণের আওতায় আনার বিষয়ে মতামত দেওয়া হয়।

গণশুনানিতে অন্যান্য দূষণ রোধে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে সাভারে মতবিনিময় সভা আয়োজনের অনুরোধও জানানো হয়।

আলোচনার পরিপ্রেক্ষিতে সভাপতি মো. খালেদ হাসান প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, গণশুনানিতে অংশগ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অধিকাংশ বিষয়েই তাৎক্ষণিক সমাধান, পরামর্শ ও সেবা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আসিয়ান অঞ্চলে ধোঁয়াশার সর্বোচ্চ সতর্কতা, দূষণে শীর্ষে সিঙ্গাপুর

দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান অঞ্চলে ধোঁয়াশার সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। টানা দুই দিন বা তার বেশি সময় ধরে বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন...
দূষণ ও দখল
0
minutes

রাঙ্গুনিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার কর্মকর্তাসহ বনকর্মীরা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি বনভূমি দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী...
দূষণ ও দখল
0
minutes

কালো ধোঁয়া নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

রাজধানীর আজিমপুরে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া নির্গমনের দায়ে পাঁচটি যানবাহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের...
দূষণ ও দখল
0
minutes

PFAS-এর দূষণ: প্রকৃতির বুকে মানুষের তৈরি দীর্ঘস্থায়ী বিপদ

আধুনিক জীবনকে সহজ করতে তৈরি হয়েছে অসংখ্য কৃত্রিম রাসায়নিক। এর মধ্যে কিছু রাসায়নিক পরিবেশে সহজে ভাঙে না, বছরের পর বছর টিকে থাকে এবং পানি,...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img