প্রাক-মৌসুমি বন্যা পরিস্থিতি: পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে

উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (৯ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের তিন জেলার পাঁচটি নদীর ছয়টি পয়েন্টে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর মধ্যে সুনামগঞ্জ জেলার নলজুর নদীর জগন্নাথপুর পয়েন্ট, নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদীর জারিয়াজঞ্জাইল পয়েন্ট, সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট, মগরা নদীর নেত্রকোনা ও আটপাড়া পয়েন্ট এবং হবিগঞ্জ জেলার সুতাং নদীর সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

তবে সুনামগঞ্জের হাওরাঞ্চলে নদীগুলোর পানির সমতল ধীরগতিতে কমছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে সেখানে ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে পানি কমছে।

আরও পড়ুন

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২০৪, নিখোঁজ প্রায় ৩৯০০

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদারের পাশাপাশি নিহতদের দ্রুত সৎকারের প্রক্রিয়া...
জাতীয়
0
minutes

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)...
জাতীয়
0
minutes

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ ৪৮৫৮

নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির পার্লামেন্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর...
জলবায়ু পরিবর্তন
0
minutes

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ...
জলবায়ু পরিবর্তন
0
minutes
spot_imgspot_img