বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৬৫ মিলিমিটার।

আরও পড়ুন

দীঘিনালায় সোলেমানের পেছনে কারা? কার আশ্রয়-প্রশ্রয়ে চলছে পাহাড় কাটার এই দুঃসাহসী...

মো. আল আমিন, দীঘিনালা, খাগড়াছড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের উত্তর রশিকনগর এলাকায় পেলুডার দিয়ে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেআইনিভাবে মঙ্গলবার...
দূষণ ও দখল
0
minutes

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ...
জলবায়ু পরিবর্তন
0
minutes

১৯৩টি করাতকল ঘিরে ফেলেছে লাউয়াছড়া সহ মৌলভীবাজারের সকল সংরক্ষিত বন

পাহাড় ও সংরক্ষিত বনাঞ্চলঘেরা মৌলভীবাজারে একের পর এক গড়ে উঠেছে করাতকল। বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত জেলায় মোট ১৯৩টি করাতকল রয়েছে।...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

যে পাহাড় টানে পর্যটক, সেই পাহাড়ই এখন নেপালের বড় আতঙ্ক

লেখা:সঙ্গম প্রসাই, দ্য কাঠমান্ডু পোস্ট নেপালের পর্যটন খাত গত বছরের সেপ্টেম্বরে যখন মূল মৌসুমে প্রবেশ করছিল, তখনই ‘জেন-জি’ প্রজন্মের দুর্নীতিবিরোধী আন্দোলন পুরো খাতকে হঠাৎ স্থবির...
বিশেষ সংবাদ
0
minutes
spot_imgspot_img