গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক

অনলাইন ডেস্ক : পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হবে।

আগামী ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সবুজ আন্দোলন। সংগঠনটি ১ সেপ্টেম্বর অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করবে।

এবার প্রতিষ্ঠান পর্যায়ে সম্মাননা পাচ্ছে, দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা ও উদ্যোক্তাদের পরামর্শ দেওয়ায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশনএইড বাংলাদেশ), দেশব্যাপী সবুজায়নে ভূমিকার জন্য মিশন গ্রিন বাংলাদেশ এবং টেকসই নগরায়ণ ও সবুজায়নে অবদানের জন্য সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর পক্ষে যথাক্রমে মো. আবুল কালাম আজাদ, আহসান রনি ও নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের সম্মাননা গ্রহণ করবেন।

ব্যক্তি পর্যায়ে পুরস্কার পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা, গাজী টেলিভিশনের বার্তা প্রধান ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম এবং নিউজ২৪-এর বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে।

অনুষ্ঠানে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ বিষয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে থাকবেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবিরসহ অন্যরা।

আরও পড়ুন

হংকংয়ে পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রকৃতিনির্ভর সমাধানের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রোববার...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করেছে বন বিভাগ। রোববার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ও নাপোড়া...
দূষণ ও দখল
0
minutes

শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুরে মনির মেম্বারের বাড়ির আঙিনা থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে লাউয়াছড়া বনে নিরাপদে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

প্রকৃতির সঙ্গে সংযোগ: পাখি দেখার অভ্যাসে মস্তিষ্কে বদল, বলছে গবেষণা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি ও মনোযোগ কমে আসতে পারে। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ সমস্যা আরো প্রকট। তবে প্রকৃতির সঙ্গে সময় কাটানো, পাখির...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes
spot_imgspot_img