কক্সবাজারের মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

ওসি আব্দুস সালাম বলেন, “ভোররাত ৩টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ হন। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

নিখোঁজ দুই জেলে হলেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “মহেশখালীর কুতুবজোম এলাকার খোন্দকারপাড়ার ফরিদ আলমের মালিকানাধীন ‘এফবি তাহসিন’ নামের ট্রলারটি গত মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরার উদ্দেশে যাত্রা করে।”

তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

নাজিরারটেকের স্থানীয় ব্যবসায়ী দিদারুল ইসলাম রুবেল বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পর আশপাশের জেলেরা নৌকা নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান এখনও পাওয়া যায়নি।”

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, “সোনাদিয়া দ্বীপের কাছে ট্রলারডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার ও আরও দুইজন নিখোঁজ হওয়ার কথা আমরা জেনেছি। আমাদের টিম তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।”

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান অব্যাহত রেখেছেন।

সূত্র: Dhaka Tribune বাংলা

আরও পড়ুন

থামছে না জাহাজভাঙা শ্রমিকের মৃত্যু: ২২ বছরে প্রাণ গেছে ২৭৯, আহত...

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি থামছে না। আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বাধ্যবাধকতার মধ্যেও ঘটছে একের পর এক...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২০৪, নিখোঁজ প্রায় ৩৯০০

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদারের পাশাপাশি নিহতদের দ্রুত সৎকারের প্রক্রিয়া...
জাতীয়
0
minutes

তালের পিঠা কেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঘর থেকে?

ভাদ্র মাসে তালের পিঠা, খুব স্বাভাবিকভাবেই একসময় ঘরে ঘরে থাকার কথা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শহরের বাজারে কচি শাঁসের জন্য...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

মজুরি ৫০০ টাকা দাবিতে কর্মসূচি, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে কর্মসূচি পালনকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউসের সড়কে আন্দোলনকারীদের ওপর চা শ্রমিক নেতাদের হামলার অভিযোগ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img