নোয়াখালীর হাতিয়ায় কীটনাশকের বিষাক্ত বাষ্পে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১৩

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে কারণ উদ্‌ঘাটন করেছে প্রশাসন। বিদ্যালয়ের পাশের ধানখেতে ‘এসিমিক্স’ কীটনাশক স্প্রে করার পর এর বিষাক্ত বাষ্প শ্রেণিকক্ষে প্রবেশ করায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে তদন্তে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের নেতৃত্বে পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞ মেডিক্যাল টিম বিদ্যালয়টি পরিদর্শন করে। এর আগে সোমবার দুপুরে ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণির ১৬ শিক্ষার্থী হঠাৎ মাথা ঘোরা, বমি ভাব ও অস্থিরতা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১৩ জনকে অচেতন অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রাতে তারা বাড়ি ফিরে যায়। মঙ্গলবার সবাই সুস্থ হয়ে বিদ্যালয়ে ক্লাসে অংশ নেয়।

তদন্তে বিদ্যালয়ের পশ্চিম-উত্তর পাশে থাকা ধানখেতে কীটনাশক স্প্রে করার তথ্য পাওয়া যায়। ইউএনও জানান, সোমবার ওই জমিতে একজন কৃষক এসিমিক্স কীটনাশক স্প্রে করেছিলেন। পরে মঙ্গলবার তিনি কীটনাশকের বোতলটি তদন্ত দলের কাছে নিয়ে আসেন। বোতলের গায়ে তীব্র ঘ্রাণ বা সংস্পর্শে মাথা ঘোরা, বমি ভাব, অস্থিরতা ও চেতনা হারানোর মতো প্রতিক্রিয়ার কথা উল্লেখ রয়েছে। এ ঘটনায় বোতলসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। বর্তমানে শিক্ষার্থীরা সুস্থ হয়ে বিদ্যালয়ে ফিরেছে। বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে।

ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিদ্যালয় চলাকালে সীমানাসংলগ্ন জমিতে কীটনাশক স্প্রে না করার নির্দেশ দিয়েছে প্রশাসন। আশপাশের জমিতে কীটনাশক ব্যবহার করতে হলে শুক্র ও শনিবারের মতো ছুটির দিন বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: রাইজিং কুমিল্লা

আরও পড়ুন

কীটনাশক ভেবে আগাছানাশক: নষ্ট ১৬ লাখ টাকার টমেটোখেত, হাসপাতালে কৃষক

আগাম টমেটো বিক্রি করে ঋণের টাকা পরিশোধের স্বপ্ন দেখেছিলেন প্রান্তিক কৃষক গিরিধন সরকার। গাছে ফুল আসতে শুরু করায় ভালো ফলনের আশাও করেছিলেন তিনি। কিন্তু...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

সাতকানিয়ায় বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে দূষিত খাল, হুমকিতে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিদ্যুৎকেন্দ্রের ড্রেন দিয়ে বের হচ্ছে কালচে তৈলাক্ত বর্জ্য। সেই বর্জ্য মিশছে পাশের মইল্ল্যা খালে। প্রায় তিন কিলোমিটার প্রবাহিত হওয়ার পর খালটি...
দূষণ ও দখল
0
minutes

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ গ্রেপ্তার ৬

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হলদী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ খালপাটা জালসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময়...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্তের পর ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ ঘটনায় যারা দায়ী থাকবেন,...
সারাদেশ
0
minutes
spot_imgspot_img