বৃষ্টির দিনে প্রকৃতির কোলে হাতিদের আশ্রয়, যে দৃশ্য বন্যপ্রাণী ও প্রকৃতির সম্পর্কের এক অনন্য উদাহরণ

বৃষ্টির সময় বিশাল একটি গাছের নিচে আশ্রয় নিয়েছে একদল বন্যহাতি। থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশের কুই বুরি জাতীয় উদ্যানে দেখা গেছে মনোমুগ্ধকর এই দৃশ্য। হাতিদের এমন বিরল মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার পার্কটির ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে একটি বড় গাছের নিচে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে হাতির পাল। প্রকৃতির সঙ্গে বন্যপ্রাণীর এমন নিবিড় সহাবস্থানের দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন প্রকৃতিপ্রেমীরা।

ছবিগুলোর নিচে অনেকেই দৃশ্যটিকে ‘হাতির গাছ’ বলে অভিহিত করেছেন। তাদের মতে, বৃষ্টির সময় একই গাছের নিচে হাতিদের আশ্রয় নেওয়ার এই দৃশ্য বন্যপ্রাণী ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের এক অনন্য উদাহরণ।

ছবির ক্যাপশনে কুই বুরি জাতীয় উদ্যান কর্তৃপক্ষ লিখেছে, ‘বন্যপ্রাণীর সুখই প্রকৃতির পুরস্কার।’

কুই বুরি জাতীয় উদ্যান থাইল্যান্ডের বন্য এশীয় হাতি, গৌরসহ বিভিন্ন প্রজাতির পাখি তাদের প্রাকৃতিক আবাসস্থলে দেখার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। প্রায় ৯৬৯ বর্গকিলোমিটার আয়তনের এই জাতীয় উদ্যানটি হুয়া হিন শহরের প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রাচুয়াপ খিরি খান প্রদেশে অবস্থিত।

প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর এমন স্বাভাবিক আচরণ শুধু দর্শনার্থীদের আনন্দই দেয় না, বরং বন ও বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল সংরক্ষণের গুরুত্বও তুলে ধরে।

সূত্র: Bangkok Post

আরও পড়ুন

উটের চোখের পানিতে ২৬ সাপের বিষের প্রতিষেধক, দাবিটি কতটা সত্য?

উটের চোখের পানিতে এমন অ্যান্টিবডি রয়েছে, যা দুই ডজনেরও বেশি প্রজাতির বিষধর সাপের বিষ নিষ্ক্রিয় করতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি কৌতূহল...
জাতীয়
0
minutes

ডাইনোসর বিলুপ্ত, তবু টিকে গেল কুমির: রহস্য উন্মোচন

পৃথিবী থেকে একসময় হারিয়ে গেছে বিশালাকার ডাইনোসর। প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে এক গ্রহাণুর আঘাতে পৃথিবীর প্রায় ৭৫ শতাংশ প্রজাতি বিলুপ্ত হয়ে...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

প্রকৃতির নীরব পরিচ্ছন্নতাকর্মী: কাকেরা কি চলে গেছে, নাকি হারিয়েছি আমরাই?

একসময় ভোরের শহর মানেই ছিল কাকের ডাক। ছাদের কার্নিশে, বৈদ্যুতিক তারে কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে দেখা মিলত তাদের। গ্রীষ্মের অলস দুপুরেও জানালার বাইরে থেকে...
জাতীয়
0
minutes

বন্দিদশা থেকে নতুন ঠিকানায় বেলুগা তিমি, তবু থামেনি মৃত্যুর মিছিল

কানাডার মেরিনল্যান্ড সামুদ্রিক পার্কের অগভীর পানিতে হাঁটু গেড়ে বসেছিলেন তত্ত্বাবধায়কেরা। তাঁদের কাছে একে একে এগিয়ে যাচ্ছিল বেলুগা তিমি টোফিনো। তাঁরা আদর করে হাত বুলিয়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img