ইটভাটা সংশ্লিষ্ট আইন ও নির্দেশনা নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের পর্যালোচনা সভা

ইটভাটা সংশ্লিষ্ট আইন ও বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনাসমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে একটি পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি।

সভায় ইটভাটা পরিচালনা, সংশ্লিষ্ট আইন এবং বিভিন্ন সময়ে জারি করা সরকারি নির্দেশনার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি, ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমানসহ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইটভাটা সংশ্লিষ্ট আইন ও নির্দেশনাগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল, প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য, রান্নাঘরের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয়...
জাতীয়
0
minutes

গলাচিপায় শাহিনের বিরুদ্ধে ১০ লাখ টাকার ৫০০ গাছ কাটার অভিযোগ, বন...

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বন বিভাগের বনায়নের গাছ কেটে জমি দখল করে তরমুজখেত তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেত্রীর ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত শাহিন হাওলাদার...
দূষণ ও দখল
0
minutes

প্লাস্টিক বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়াবে ইউএনডিপি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৃহস্পতিবার (৮ অক্টোবর)...
জাতীয়
0
minutes

মানুষের কুকর্মের সাক্ষী হয়ে জন্ম নিচ্ছে ‘প্লাস্টিক পাথর’

ভাবুন, কয়েক হাজার বছর পর কোনো ভূতত্ত্ববিদ মাটির গভীরে খুঁজে পেলেন একটি অদ্ভুত পাথর। দেখতে অনেকটা সাধারণ শিলার মতো, কিন্তু সেটিকে ভালোভাবে পরীক্ষা করতেই...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img