শ্রীমঙ্গলে দোকানঘর থেকে অক্ষত গন্ধগোকুল উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দোকানঘর থেকে অক্ষত অবস্থায় একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। পরে প্রাণীটিকে নিরাপদ আশ্রয়ের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের রিপা মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায়ী সুবল দাশ দোকান খোলার সময় হঠাৎ একটি গন্ধগোকুল ভেতরে ঢুকে পড়ে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের প্রচেষ্টায় গন্ধগোকুলটিকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাণীটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, কোথাও কোনো বন্যপ্রাণী আটকা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকেও জানানোর অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন

অতিথি পাখির কলকাকলিতে মুখর চলনবিল, শিকারিদের নিয়ে শঙ্কা

শীতের আগমনী বার্তা নিয়ে চলনবিলে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। কাকডাকা ভোর থেকেই পাখির ওড়াউড়ি আর কোলাহলে মুখর হয়ে উঠছে বিস্তীর্ণ বিলাঞ্চল।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

প্রকৃতির নীরব পরিচ্ছন্নতাকর্মী: কাকেরা কি চলে গেছে, নাকি হারিয়েছি আমরাই?

একসময় ভোরের শহর মানেই ছিল কাকের ডাক। ছাদের কার্নিশে, বৈদ্যুতিক তারে কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে দেখা মিলত তাদের। গ্রীষ্মের অলস দুপুরেও জানালার বাইরে থেকে...
জাতীয়
0
minutes

বন্দিদশা থেকে নতুন ঠিকানায় বেলুগা তিমি, তবু থামেনি মৃত্যুর মিছিল

কানাডার মেরিনল্যান্ড সামুদ্রিক পার্কের অগভীর পানিতে হাঁটু গেড়ে বসেছিলেন তত্ত্বাবধায়কেরা। তাঁদের কাছে একে একে এগিয়ে যাচ্ছিল বেলুগা তিমি টোফিনো। তাঁরা আদর করে হাত বুলিয়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img