মৎস্যসম্পদ রক্ষায় ঝিনাইদহে দেড় লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মৎস্যসম্পদ রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ঝিনাইদহের কালীগঞ্জে বেগবতী ও চিত্রা নদীতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযানে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জব্দ করা এসব জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৭০০ মিটার। দেশীয় প্রজাতির মাছ ও মাছের রেণু ধ্বংসের হাত থেকে রক্ষা এবং নদীর জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অভিযান শেষে জালগুলো উপজেলা প্রশাসন ভবনের পাশে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বেগবতী ও চিত্রা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। নদীতীরবর্তী জামাল ইউনিয়নের তৈলকুপি, সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের জমিদারবাড়ি সংলগ্ন এলাকা, চাপালি পৌরসভা এলাকা ও এর আশপাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সংবাদকর্মীরা।

আরও পড়ুন

কীটনাশক ভেবে আগাছানাশক: নষ্ট ১৬ লাখ টাকার টমেটোখেত, হাসপাতালে কৃষক

আগাম টমেটো বিক্রি করে ঋণের টাকা পরিশোধের স্বপ্ন দেখেছিলেন প্রান্তিক কৃষক গিরিধন সরকার। গাছে ফুল আসতে শুরু করায় ভালো ফলনের আশাও করেছিলেন তিনি। কিন্তু...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

সাতকানিয়ায় বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে দূষিত খাল, হুমকিতে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিদ্যুৎকেন্দ্রের ড্রেন দিয়ে বের হচ্ছে কালচে তৈলাক্ত বর্জ্য। সেই বর্জ্য মিশছে পাশের মইল্ল্যা খালে। প্রায় তিন কিলোমিটার প্রবাহিত হওয়ার পর খালটি...
দূষণ ও দখল
0
minutes

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ গ্রেপ্তার ৬

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হলদী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ খালপাটা জালসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময়...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্তের পর ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ ঘটনায় যারা দায়ী থাকবেন,...
সারাদেশ
0
minutes
spot_imgspot_img