ভারতের আসামে পায়ে গুরুতর সংক্রমণ ও ব্যথায় কষ্ট পাওয়া একটি বন্য হাতি সাহায্যের আশায় লোকালয়ে চলে এসেছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় ভুগতে থাকা হাতিটিকে হাঁটতে ও চলাফেরা করতে কষ্ট পেতে দেখা যায়। ব্যথার কারণে গাছের সঙ্গে শরীর ঠেকিয়ে ভর নিয়ে এক পা এক পা করে এগোচ্ছিল হাতিটি।
সম্প্রতি হাতিটিকে আসামের সোনিতপুর এলাকায় লোকালয়ের কাছে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা আহত হাতিটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ‘ভান্তারা’র দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। অনেকেই ভিডিওটি শেয়ার করার পাশাপাশি অনন্ত আম্বানি ও ভান্তারাকে ট্যাগ করে আহত হাতিটির চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান।
পরে ভান্তারার পক্ষ থেকে ওই হাতিটির চিকিৎসায় উদ্যোগ নেওয়া হয়। একটি বিশেষজ্ঞ দল সোনিতপুরে পৌঁছে হাতিটির চিকিৎসা ও পরিচর্যা শুরু করেছে বলে জানা গেছে।
আহত হাতিটির পায়ে দীর্ঘদিন ধরে সংক্রমণ ও ব্যথা থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না বলে ভিডিওতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, মানুষের সাহায্য পাওয়ার আশাতেই হাতিটি লোকালয়ের দিকে চলে এসেছিল।
বর্তমানে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হাতিটির চিকিৎসা ও সেবাশুশ্রূষা চলছে।
সূত্র: Kolkata Street Dogs






