মাছ ধরতে গিয়ে মিলল অজগর, একাই ধরলেন ৮ কেজি ও ৭ ফুটের অজগরটি

কয়েক দিন ধরে গ্রামের মানুষের হাঁস-মুরগি রহস্যজনকভাবে উধাও হচ্ছিল। কে বা কী সেগুলো নিয়ে যাচ্ছে, তা বুঝতে পারছিলেন না কেউ। অবশেষে একটি জলাশয় সেচে মাছ ধরতে গিয়ে মিলল সেই রহস্যের সম্ভাব্য উত্তর। কচুরিপানার আড়াল থেকে বেরিয়ে এল প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর।

রবিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। রাতেই পুটিছড়া বিটের বনে সেটিকে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, গ্রামে প্রায় তিন বিঘা জায়গাজুড়ে একটি জলাশয় রয়েছে। মাছ ধরার জন্য তিন-চার দিন ধরে সেচযন্ত্র দিয়ে জলাশয়ের পানি সেচ দেওয়া হচ্ছিল। রোববার বিকেলে পানি প্রায় শুকিয়ে গেলে লোকজন মাছ ধরতে নামেন। একপর্যায়ে মানুষের শব্দ পেয়ে কচুরিপানার আড়ালে থাকা অজগরটি বের হয়ে ছুটতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে অনেকে মাছ ধরা ফেলে সরে যান।

তবে সেখান থেকে পালাননি নাঈম উদ্দিন (২২)। পেশায় রাজমিস্ত্রি নাঈম অজগরটিকে ধরে বস্তাবন্দী করেন। পরে রাত নয়টার দিকে সেটিকে বন বিভাগের জুড়ী রেঞ্জ কার্যালয়ের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। অজগরটির ওজন ছিল প্রায় আট কেজি।

নাঈম বলেন, ফেসবুকের মাধ্যমে তিনি জেনেছেন, অজগর নির্বিষ সাপ। সাপটি লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্কিত মানুষ এর ক্ষতি করতে পারতেন। তাই তিনি অজগরটি ধরে বস্তাবন্দী করে রাখেন এবং পরে উপজেলা সদরে রেঞ্জ কার্যালয়ে নিয়ে হস্তান্তর করেন। প্রায় দুই বছর আগে ধানখেতে কাজ করার সময়ও তিনি একইভাবে একটি অজগর ধরে বন বিভাগের কাছে দিয়েছিলেন।

অজগরটি হস্তান্তরের সময় স্থানীয় বাসিন্দা আবদুস শুকুর (৫৫) বলেন, ‘কয়েক দিন ধরি কী যেন রাইতে আইয়া মানুষের হাঁস-মুরগি খাইয়া যাইত। কে করত, বুঝা গেছে না, অখন বুঝা গেছে। হাঁস-মুরগি কার পেটে ঢুকত, অউ বুঝলাম।’

পূর্ব জুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক বন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আবাসস্থল ও খাবারের সংকটে প্রায়ই বন্য প্রাণী লোকালয়ে চলে আসে।

জুড়ী কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ বলেন, রবিবার রাতেই অজগরটি পুটিছড়া বিটের বনে ছেড়ে দেওয়া হয়েছে। খাবারের সন্ধানে আশপাশের কোনো বন থেকে অজগরটি লোকালয়ে চলে আসতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

বাকৃবির গবেষণায় নতুন প্রযুক্তি: মিলবে পুষ্টিগুণসমৃদ্ধ ব্রয়লার মাংস

ব্রয়লার মুরগির উৎপাদনে অ্যান্টিবায়োটিক, কৃত্রিম মেডিসিন, ভিটামিন ও গ্রোথ প্রমোটরের ব্যবহার কমিয়ে উদ্ভিদভিত্তিক বিকল্প ব্যবহারের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

দুই দফা নোটিশের পর সুন্দরবনের ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নির্দেশ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর আগে দুই দফায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ...
দূষণ ও দখল
0
minutes

চলনবিলে কিল্লা ঘর বানিয়ে পাখি শিকার, তিন শিকারির কারাদণ্ড ও ৫০টি...

নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় ‘কিল্লা ঘর’ বানিয়ে পাখি শিকারের দায়ে তিন শিকারিকে এক দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

লামায় ২৪ বছর ধরে গাছ টানছে বাহাদুরসহ ৮ হাতি, কাজ শেষে...

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ে গাছ টানার কাজে ব্যবহার করা হচ্ছে হাতি। বছরের পর বছর শিকলে বেঁধে এসব হাতিকে দিয়ে টানানো হচ্ছে ভারী গাছ।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img