আসছে: পার্বত্য চট্টগ্রামের হারিয়ে যাওয়া বাঘের গল্প

লেখক: ইশতিয়াক হাসান

একটু বুঝতে শেখার বয়স থেকেই আমার একটা আফসোস, কেন ৫০–৬০ বছর আগে পৃথিবীতে এলাম না! তাহলে হয়তো ঢাকার আশপাশেই দেখা পেতাম চিতাবাঘের। আর একটু দূরে গেলেই হয়তো দেখা মিলত বনের রাজা বাঘের।

পেয়ে হারানোর বেদনা অনেক বেশি। তাই সুন্দরবনের বাঘ আমাকে যতটা টানে, তার চেয়েও বেশি টানে বাংলাদেশের হারিয়ে যাওয়া সেইসব অরণ্য, যেখানে একসময় বাঘ-চিতাবাঘের বিচরণ ছিল।

বিশেষ করে পাহাড়ের বাঘের প্রতি আমার আলাদা এক আকর্ষণ। কারণ, পার্বত্য চট্টগ্রাম এবং এর সঙ্গে সীমান্তবর্তী ভারত ও মিয়ানমারের বনাঞ্চল মিলিয়ে এখনো কোথাও কোথাও বাঘ থাকার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। যদিও এক দশক আগেও পরিস্থিতি ছিল অনেকটা ভালো।

এই টান থেকেই পার্বত্য চট্টগ্রামের যেখানেই গিয়েছি, খুঁজেছি বাঘ। খুঁজেছি তার অস্তিত্বের চিহ্ন, মানুষের স্মৃতি, পুরোনো নথি ও হারিয়ে যাওয়া ইতিহাস। পাশাপাশি চেষ্টা করেছি পার্বত্য চট্টগ্রামে বাঘের অতীত ও বর্তমান নিয়ে পড়াশোনা ও অনুসন্ধান চালিয়ে যেতে।

সেই দীর্ঘ অনুসন্ধান, মাঠের অভিজ্ঞতা ও তথ্য-তালাশ থেকেই আমার এই বই-

পার্বত্য চট্টগ্রামের বাঘের খোঁজে

লেখক: ইশতিয়াক হাসান

এটি শুধু একটি প্রাণীকে নিয়ে বই নয়; বাংলাদেশের পাহাড়ি অরণ্যে একসময় বিচরণ করা এক হারিয়ে যাওয়া বন্যপ্রাণীর ইতিহাস, অস্তিত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনার অনুসন্ধান।

আমার জানা মতে, পার্বত্য চট্টগ্রামের বাঘকে নিয়ে এটিই প্রথম বই।

আসছে শিগগিরই।

সূত্র: লেখকের ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

আরও পড়ুন

১৯৪ বছরের কচ্ছপ জোনাথন: যার জিনে মিলল দীর্ঘায়ুর সম্ভাব্য সূত্র

বয়স প্রায় ১৯৪ বছর। অথচ খাবারের প্রতি আগ্রহ কমেনি, জীবনযাপনও চলছে স্বাভাবিক ছন্দে। দুই বিশ্বযুদ্ধ, সাম্রাজ্যের উত্থান-পতনসহ দেড় শতাব্দীরও বেশি সময়ের ইতিহাসের সাক্ষী অ্যালডাব্রা...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

‘ও খাক, যত পারে খাক’: প্রাণীর প্রতি এক ফল বিক্রেতার হৃদয়ছোঁয়া...

ফলের দোকানে সাজানো টসটসে ডালিম। ক্রেতাদের ভিড়ের মাঝেই হঠাৎ দোকানে এসে বসেছে একটি বানর। মানুষের মতোই আয়েশ করে খাচ্ছে ডালিম। সাধারণত এমন দৃশ্য দেখে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, ঘাটে ফিরছে ট্রলার

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বুধবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও দেশের...
জলসম্পদ
0
minutes

পাহাড়ে টিকে থাকা বিপন্ন সাম্বার হরিণের শেষ আশ্রয়টুকুও কি নিরাপদ?

পাহাড়ের গভীর বন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সাম্বার হরিণ। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মায়া হরিণের দেখা মিললেও সাম্বার এখন বেশ দুর্লভ। বিপন্ন অবস্থায়...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img