ভবিষ্যতে পানি বড় সংকট হয়ে উঠতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী

ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বজুড়ে পানি অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, এখন থেকেই পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত না করলে ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, জাতিসংঘ শিশু তহবিলের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, পানি মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই দেশের উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রে পানির গুরুত্ব ও সঠিক ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

উন্নত দেশগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুইডেনের মতো দেশগুলো প্রায় ৬০ বছর আগে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের নেতিবাচক দিক উপলব্ধি করেছিল। বাংলাদেশও বর্তমানে একই ধরনের বাস্তবতার মুখোমুখি হচ্ছে। তাই এসব দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও শিল্পায়নের সঙ্গে পানির সম্পর্ক গভীর। বিশেষ করে বস্ত্র ও পোশাকশিল্পে বিপুল পরিমাণ পানি ব্যবহার হয়। পাশাপাশি শিল্পকারখানার বর্জ্যে অনেক নদী ও খালের পানি দূষিত হচ্ছে। উপকূলীয় এলাকাতেও পানিসংক্রান্ত নানা সমস্যা রয়েছে।

তিনি বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে হবে, তবে তা যেন মানুষের জীবন ও পরিবেশের ক্ষতি না করে। মানুষের জন্য নিরাপদ পানি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, ঘাটে ফিরছে ট্রলার

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বুধবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও দেশের...
জলসম্পদ
0
minutes

বিশ্ব নদী দিবস: দখল-দূষণে বিপন্ন বাংলাদেশের নদ-নদী, নদী নেই তো জীবনও...

নদীমাতৃক বাংলাদেশ। এ দেশের সভ্যতা, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি ও জীববৈচিত্র্যের সঙ্গে নদীর সম্পর্ক হাজার বছরের। নদীর তীরে গড়ে উঠেছে জনপদ, নদীর পানিতে উর্বর হয়েছে...
জলসম্পদ
0
minutes

বাংলাদেশের সমুদ্রে আরো ৬৫ প্রজাতির সামুদ্রিক জীবের সন্ধান, বিশ্বে নতুন পাঁচটি...

বাংলাদেশের সমুদ্রসীমায় সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে ৬৫ প্রজাতির সামুদ্রিক জীবের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি প্রজাতি পৃথিবীর অন্য কোথাও নথিভুক্ত...
জলসম্পদ
0
minutes

নিষিদ্ধ চায়না দুয়ারি জালের দাপটে হুমকিতে জলজ জীববৈচিত্র্য, নজরদারি কোথায়?

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ, আইডি ও ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে চলছে এই জালের বিক্রি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন...
জলসম্পদ
0
minutes
spot_imgspot_img