রাঙ্গুনিয়ায় সোনার দোকানের শোকেসে ১৪ ফুটের অজগর, অতঃপর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে দোকানিরা অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার সকালে অজগরটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অজগরটি দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্স নামের একটি সোনার দোকানের শোকেসে ঝুলে ছিল। বাজারের পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই বনাঞ্চল থেকে প্রায়ই অজগর লোকালয়ে চলে আসে।

সোমবার রাতে দোকানের শোকেসে অজগরটি দেখতে পান দোকানিরা। পরে সবার সহযোগিতায় কৌশলে সেটিকে নিচে নামিয়ে আনা হয়। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন অনেকে।

সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, ‘হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়। আজ মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।’

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, অজগরটি প্রায় ১৪ ফুট লম্বা। মঙ্গলবার সেটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। বাজারের পাশে সংরক্ষিত বন থাকায় সেখান থেকেই অজগরটি চলে এসেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে আগের অজগরগুলো ছোট ছিল। এবারই প্রথম ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেল।

সূত্র: ইত্তেফাক

আরও পড়ুন

নদী দখল-দূষণমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

নদী, খাল ও জলাশয় খননের পর পুনরায় দখল ও ভরাট ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প...
দূষণ ও দখল
0
minutes

৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেলেন: আলোচিত ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক...
সারাদেশ
0
minutes

কুয়াকাটায় জীববৈচিত্র্য রক্ষায় শতবর্ষী বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা

পটুয়াখালীর কুয়াকাটায় শত বছরের বেশি বয়সী একটি বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। প্রকৃতি, জীববৈচিত্র্য ও রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যে...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

বরেন্দ্রে পানিসংকট মোকাবিলায় ১১ বিধিনিষেধ, আট মাসেও বাস্তবায়নে ঘাটতি

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় ১৫৩টি ইউনিয়নকে পানিসংকটাপন্ন ঘোষণা করেছিল সরকার। এসব এলাকায় নতুন নলকূপ স্থাপন, সেচে...
জলসম্পদ
0
minutes
spot_imgspot_img