শেরপুরে বিপন্নপ্রায় কাছিম উদ্ধার করে পুরস্কৃত স্কুলছাত্রী রিশা

শেরপুরে বিপন্নপ্রায় একটি দেশি কড়ি কাইট্টা (কাছিম) উদ্ধার করে প্রাণীটির জীবন রক্ষায় ভূমিকা রাখায় স্কুলছাত্রী আয়েশা সিদ্দিকা রিশাকে পুরস্কৃত করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও সচেতনতার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিশার হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

রিশা স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলাম রাজুর মেয়ে এবং অষ্টম শ্রেণির ছাত্রী।

শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি বলেন, প্রকৃতি ও পরিবেশবান্ধব এবং মানবিক জেলা প্রশাসক রিশার মহৎ কাজের স্বীকৃতি দিয়ে যে পুরস্কার দিয়েছেন, তা অন্যদেরও এ ধরনের ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে। সংশ্লিষ্ট সবার উচিত, সাধ্যমতো এ ধরনের উদ্যোগের পাশে দাঁড়ানো। ছোট ছোট পদক্ষেপের মধ্য দিয়েই একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, তাঁর মধ্যেও রিশার মতো ছোট্ট একটি শিশু বাস করে। রিশার মতো শিশুরা সবার জন্য প্রেরণা হয়ে উঠুক। সমাজে এমন আরও অনেক শিশুর জন্ম হোক।

তিনি বলেন, অষ্টম শ্রেণির ছাত্রী রিশার প্রাণ ও প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সচেতনতা তাঁকে আপ্লুত ও বিস্মিত করেছে। রিশা আরও বড় পুরস্কারের দাবিদার হলেও সীমাবদ্ধতার কারণে ছোট পরিসরে তাকে সম্মানিত করা হয়েছে। রিশা ও সমাজের অন্যদের প্রাণ-প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সহমর্মিতায় উদ্বুদ্ধ করতেই তাকে ডেকে এনে কাজের প্রশংসা ও পুরস্কার দেওয়া হয়েছে। এ উদ্যোগ নিতে পেরে তাঁরা আনন্দিত।

বাড়ি ফেরার পথে কাছিমটি উদ্ধার করে রিশা

গত ২৪ অক্টোবর শনিবার রাতে বাড়ি ফেরার পথে একটি দেশি কড়ি কাইট্টা কাছিম দেখতে পায় রিশা। পরে সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় সে।

এরপর রিশার বাবা সাংবাদিক আমিনুল ইসলাম রাজু বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তাদের খবর দেন। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে কাছিমটিকে উদ্ধার করে একটি জলাশয়ে অবমুক্ত করেন।

বাসস্থান ধ্বংস ও শিকারে হুমকির মুখে কাছিম

বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, দুই থেকে তিন দশক আগেও দেশের নদী, খাল, বিল ও হাওরসহ বিভিন্ন জলাশয়ে নানা প্রজাতির প্রচুর কাছিম দেখা যেত। কিন্তু আবাসস্থল ধ্বংস ও ক্রমাগত শিকারের কারণে এসব জলজ প্রাণীর অস্তিত্ব এখন হুমকির মুখে।

তিনি বলেন, দেশে থাকা কচ্ছপের সব প্রজাতিই নানা কারণে কমবেশি অস্তিত্বসংকটে রয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী কচ্ছপ সংরক্ষিত প্রাণী। তাই এগুলো শিকার, হত্যা বা অন্য কোনোভাবে ক্ষতিসাধন করা আইনের ৬ ও ৩৪(খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

বন্যপ্রাণী রক্ষায় রিশার মতো শিশু-কিশোরদের সচেতনতা ও উদ্যোগ প্রকৃতি সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সূত্র: আরটিভি

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় উদ্ধার গন্ধগোকুলের মৃত্যু, বন্যপ্রাণী রক্ষায় সচেতনতার আহ্বান

চুয়াডাঙ্গায় অসুস্থ অবস্থায় উদ্ধার করা একটি গন্ধগোকুলের মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য প্রাণীটিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হলেও বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের...
সারাদেশ
0
minutes

শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশ থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। সাপটি অক্ষত অবস্থায় উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ...
সারাদেশ
0
minutes

পটুয়াখালীতে মেছো বিড়ালের ৩ শাবক উদ্ধার, রাতেই নিয়ে গেল মা

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়ায় একটি ঘর থেকে মেছো বিড়াল বা বন বিড়ালের তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। তবে শাবকগুলো ছোট হওয়ায় মায়ের কাছ থেকে...
সারাদেশ
0
minutes

নোয়াখালীতে বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের অভিযানে ৪২৫টি কচ্ছপ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৪২৫টি কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img