ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার দুইজন নারীকে মৃত ঘোষণা

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে সৌহার্দ্য পরিবহনের বাসটি থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলে দুইজন নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা হলেন, রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫) আহত ভবানীপু‌রের ডা. নুসরাত (২৯)।

মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতা‌লের আবাসিক মে‌ডি‌কেল অ‌ফিসার ড. শরীফুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত ৩ জন নারী‌কে আনা হ‌য়ে‌ছে। অন‌্যজন চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

এদিকে, পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি পা‌নির ৯০ ফুট গভী‌রে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এখনও চল‌ছে উদ্ধার কার্যক্রম।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসতে পারে। আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যায়। এদিকে, দুর্ঘটনাস্থলে ঝড়-বৃষ্টিতে ব্যাহত হচ্ছে ডুবে যাওয়া বাসটি উদ্ধার কার্যক্রম। এরইমধ্যে ফায়ার সার্ভিস পানির নিচে বাসটি শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

আজ দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে বাসটি। পথে আরও বেশ কিছু যাত্রী উঠেন। তবে দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। শুরু করে উদ্ধারকাজ।

/এসআইএন

আরও পড়ুন

দুই টনসহ শত শত কেজি কচ্ছপ উদ্ধার, তবু নোয়াখালীতে বন্ধ হয়নি...

নোয়াখালীতে কচ্ছপ পাচার ও অবৈধ বেচাকেনার বিরুদ্ধে গত প্রায় পাঁচ বছর ধরে কাজ করছে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন Animal Rights BD-64। সংগঠনটির দাবি, কচ্ছপ পাচার...
জাতীয়
0
minutes

বাম্পার ফলনেও নওগাঁর আউশচাষির মুখে হাসি নেই

ধান-চাল উৎপাদনে দেশের অন্যতম প্রধান জেলা নওগাঁয় এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের মুখে...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

বাঁশির সুর নয়, বুদ্ধের ডাকে ছুটে আসে হাজারো পাখি

হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পে বাঁশির সুর শুনে শহরের সব ইঁদুর ছুটে এসেছিল। তবে সিরাজগঞ্জের কামারখন্দে দেখা মেলে ভিন্ন এক ‘বাঁশিওয়ালার’। তার হাতে নেই কোনো বাঁশি,...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

নওগাঁয় ২০ কিলোমিটার স্ট্রিপ বাগানে ২০ হাজার চারা রোপণ

সবুজায়ন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। তিনি বলেন,...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes
spot_imgspot_img