প্রকৃতির সান্নিধ্যে নতুন আকর্ষণ ‘বৃক্ষবিলাস ক্যাফে’

কোনো ভবনে নয়, সিঁড়ি বেয়ে উঠতে হয় গাছে। বিশাল পুরোনো এক বটগাছের ডালে কাঠের মাচা তৈরি করে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমধর্মী একটি রেস্টুরেন্ট। প্রকৃতির সান্নিধ্যে নির্মিত এই রেস্টুরেন্টে বসে চারপাশের সবুজ পরিবেশ, পাখির ডাক আর মৃদুমন্দ বাতাস উপভোগ করছেন দর্শনার্থীরা।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারসংলগ্ন ঘোড়দহ গ্রামে গড়ে উঠেছে ব্যতিক্রমী এই রেস্টুরেন্ট। ‘বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের এ আয়োজন ইতিমধ্যে ভ্রমণপিপাসু ও দর্শনার্থীদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে।

রেস্টুরেন্টটির উদ্যোক্তা ওই গ্রামের দুই কলেজপড়ুয়া তরুণ কনক হোসেন ও আবির হাসান। তাদের সৃজনশীল চিন্তা ও উদ্যোগে গড়ে ওঠা এই ভিন্নধর্মী রেস্টুরেন্ট দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছের গায়ে বসানো হয়েছে কাঠের সিঁড়ি। ওপরে কাঠের মাচায় বসে দর্শনার্থীরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। চারপাশের সবুজ পরিবেশ পুরো জায়গাটিকে করে তুলেছে মনোমুগ্ধকর।

ঢাকা থেকে ঘুরতে আসা দর্শনার্থী রাকিব হাসান বলেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনো পাইনি। গাছের ওপর বসে চা খাওয়া সত্যিই অসাধারণ। প্রকৃতির এত কাছাকাছি এসে মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে গেছে।’

শহরের চাকলাপাড়া এলাকার বাসিন্দা শিউলি খাতুন বলেন, ‘আমাদের এলাকায় এমন কিছু হবে ভাবতেই পারিনি। এখন অনেক মানুষ আসছে, এতে এলাকাও পরিচিত হচ্ছে।’

উদ্যোক্তা কনক হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম মানুষকে একটু ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে, যেন তারা প্রকৃতির কাছাকাছি এসে কিছু সময় শান্তিতে কাটাতে পারে।’

আরেক উদ্যোক্তা আবির হাসান বলেন, ‘শুরুটা ছোট হলেও ভবিষ্যতে আমরা এখানে একটি মিনি পার্ক গড়ে তুলতে চাই, যাতে দর্শনার্থীরা আরো বেশি আকৃষ্ট হয়।’

ঝিনাইদহ শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হরিণাকুণ্ডু সড়কের চারাতলা বাজারের পাশেই অবস্থিত এই রেস্টুরেন্ট। এছাড়া হলিধানি বাজার হয়ে কাতলামারী-চারাতলা সড়ক দিয়েও সহজে পৌঁছানো যায় ‘বৃক্ষবিলাস’-এ।

আরও পড়ুন

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

কলাপাড়ায় পাখি শিকারে ১০ হাজার টাকা জরিমানা, ইয়াবা সেবনে কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

নদী দখল-দূষণমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

নদী, খাল ও জলাশয় খননের পর পুনরায় দখল ও ভরাট ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প...
দূষণ ও দখল
0
minutes

৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেলেন: আলোচিত ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক...
সারাদেশ
0
minutes
spot_imgspot_img