দেশে হামের ভয়াবহ বিস্তার, জরুরি অবস্থা ঘোষণার তাগিদ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে শিশুমৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। রোগটির বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগতত্ত্ববিদেরা হামের প্রাদুর্ভাবকে ‘স্বাস্থ্যের জরুরি অবস্থা’ বা মহামারি হিসেবে ঘোষণা করে সমন্বিত জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সরকার বলছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মহামারি ঘোষণার প্রয়োজন নেই। তার দাবি, ৯৬ শতাংশ শিশু ইতোমধ্যে টিকাদান কর্মসূচির আওতায় এসেছে এবং সংক্রমণ বেশি এমন এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চার শিশু হামে এবং সাত শিশু হামের উপসর্গে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ৬৫ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৪৪ শিশু। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। একই সময়ে প্রায় ৪৯ হাজার শিশু উপসর্গে আক্রান্ত হয়েছে এবং প্রায় ৩৫ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

গত মাসে World Health Organization (ডব্লিউএইচও) জানায়, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে সংস্থাটির পক্ষ থেকে ৬১ জেলায় সংক্রমণের তথ্য দেওয়া হয়। সর্বশেষ জনস্বাস্থ্যবিদেরা দাবি করেছেন, বর্তমানে দেশের সব জেলাতেই হামের সংক্রমণ রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি আর বিচ্ছিন্ন আঞ্চলিক প্রাদুর্ভাব নয়; বরং জাতীয় পর্যায়ের মহামারিসদৃশ পরিস্থিতি। তারা বলছেন, গত কয়েক বছরের গড় প্রবণতার তুলনায় এবারের সংক্রমণ অনেক বেশি এবং এটি মহামারির সংজ্ঞাগত শর্ত পূরণ করছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, প্রত্যাশার বাইরে কোনো রোগের অস্বাভাবিক বিস্তার ঘটলে তাকে মহামারি বলা হয়। গত পাঁচ বছরের গড়ের তুলনায় এবারের হামের সংক্রমণ অনেক বেশি হওয়ায় এটি মহামারির পর্যায়ে পড়ে।

তিনি আরও বলেন, মহামারি হলো রোগতাত্ত্বিক শ্রেণিবিন্যাস, আর স্বাস্থ্য জরুরি অবস্থা হলো ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত। রোগের বিস্তার, মৃত্যুহার, স্বাস্থ্যসেবার চাপ ও আন্তর্জাতিক ঝুঁকি বিবেচনায় মহামারি নির্ধারণ করা হয়। এরপর সরকার চাইলে জরুরি অবস্থা ঘোষণা করে ব্যবস্থা আরও শক্তিশালী করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মহামারি ঘোষণা করা হলে রোগ নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ আরও দ্রুত ও সমন্বিত হতো। জরুরি ভিত্তিতে ওষুধ, টিকা ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ সহজ হতো এবং আপৎকালীন পরিকল্পনাও দ্রুত কার্যকর করা যেত।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, বাংলাদেশে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ও মহামারি ঘোষণার আনুষ্ঠানিক সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। তার মতে, ভাবমূর্তি ও জনআতঙ্কের আশঙ্কায় সরকার সাধারণত এমন সিদ্ধান্ত এড়িয়ে যায়। তবে সময়মতো মহামারি ঘোষণা ও সমন্বিত ব্যবস্থা নেওয়া গেলে সংক্রমণ ও শিশুমৃত্যু আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

হাম-রুবেলা নির্মূলবিষয়ক ন্যাশনাল ভেরিফিকেশন কমিটির চেয়ারম্যান এবং আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বলেন, দেশে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ থাকলেও স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থা কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। তার মতে, এ ধরনের কাঠামো থাকলে আন্তর্জাতিক সহযোগিতা, জরুরি তহবিল ব্যবহার ও সমন্বিত পদক্ষেপ নেওয়া আরও সহজ হতো।

আরও পড়ুন

মালয়েশিয়ার সারাওয়াকে দাবানলের ধোঁয়া, সেরিয়ানে জরুরি অবস্থা

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার সীমান্তবর্তী এলাকায়...
দূষণ ও দখল
0
minutes

পূর্ব প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি-৫ হারিকেন লওয়েল সৃষ্টি

পূর্ব প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন ‘লওয়েল’ সৃষ্টি হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার। দমকা হাওয়াসহ এ গতি ঘণ্টায় সর্বোচ্চ...
জলবায়ু পরিবর্তন
0
minutes

নেপালে আকস্মিক বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২, নিখোঁজ ৪...

নেপালের উত্তরাঞ্চলে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৮৬ জন। শনিবার (৫...
জলবায়ু পরিবর্তন
0
minutes

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২০৪, নিখোঁজ প্রায় ৩৯০০

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদারের পাশাপাশি নিহতদের দ্রুত সৎকারের প্রক্রিয়া...
জাতীয়
0
minutes
spot_imgspot_img