গরুর চিৎকারে মিলল বিশাল অজগর, খামার থেকে উদ্ধার

ঝলক দত্ত, শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ খামারের গরুগুলো চিৎকার ও অস্থিরতা শুরু করে। গরুর অস্বাভাবিক আচরণে বিষয়টি দেখতে এগিয়ে যান খামারের মালিক জসীম উদ্দিন। খামারের ভেতরে গিয়ে তিনি দেখতে পান, সেখানে বিশাল আকৃতির একটি অজগর সাপ ঢুকে পড়েছে। এ সময় খামারের মালিকসহ সেখানে থাকা অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে গরুর চিৎকার ও নড়াচড়ায় অজগরটি খামারের ভেতর থেকে বাইরে চলে আসে। বিষয়টি জানিয়ে খামারের মালিক বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহযোগিতা চান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা নিরাপদে অজগরটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা বলেন, অজগরটি লোকালয়ে ঢুকে পড়লেও আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে সহযোগিতার জন্য খবর দেওয়া হয়েছিল। ফলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

তারা আরও বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। এতে বন্যপ্রাণী যেমন রক্ষা পাবে, তেমনি মানুষও নিরাপদ থাকবে।

আরও পড়ুন

থামছে না জাহাজভাঙা শ্রমিকের মৃত্যু: ২২ বছরে প্রাণ গেছে ২৭৯, আহত...

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি থামছে না। আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বাধ্যবাধকতার মধ্যেও ঘটছে একের পর এক...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)...
জাতীয়
0
minutes

তালের পিঠা কেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঘর থেকে?

ভাদ্র মাসে তালের পিঠা, খুব স্বাভাবিকভাবেই একসময় ঘরে ঘরে থাকার কথা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শহরের বাজারে কচি শাঁসের জন্য...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

মজুরি ৫০০ টাকা দাবিতে কর্মসূচি, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে কর্মসূচি পালনকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউসের সড়কে আন্দোলনকারীদের ওপর চা শ্রমিক নেতাদের হামলার অভিযোগ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img