শ্রীমঙ্গলের রাজাপুরে কুকুরের আক্রমণে আহত বন্যপ্রাণী উদ্ধার


ঝলক দত্ত, শ্রীমঙ্গল :

বাঁচার জন্য প্রাণপণে ছুটছিল ছোট্ট প্রাণীটি। কিন্তু পিছু নেয় একদল কুকুর। শেষ পর্যন্ত কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি গন্ধগোকুলকে উদ্ধার করা হয়েছে শ্রীমঙ্গলে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কয়েকটি কুকুর একটি গন্ধগোকুলকে ঘিরে ফেলে এবং আক্রমণ করে। কুকুরের কামড় ও আঁচড়ে গন্ধগোকুলটির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে আহত অবস্থায় প্রাণীটি অসহায় হয়ে পড়ে থাকে।


ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা আহত গন্ধগোকুলটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন।


উদ্ধারের পর গন্ধগোকুলটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় পরিচর্যা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

থামছে না জাহাজভাঙা শ্রমিকের মৃত্যু: ২২ বছরে প্রাণ গেছে ২৭৯, আহত...

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি থামছে না। আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বাধ্যবাধকতার মধ্যেও ঘটছে একের পর এক...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)...
জাতীয়
0
minutes

তালের পিঠা কেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঘর থেকে?

ভাদ্র মাসে তালের পিঠা, খুব স্বাভাবিকভাবেই একসময় ঘরে ঘরে থাকার কথা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শহরের বাজারে কচি শাঁসের জন্য...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

মজুরি ৫০০ টাকা দাবিতে কর্মসূচি, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে কর্মসূচি পালনকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউসের সড়কে আন্দোলনকারীদের ওপর চা শ্রমিক নেতাদের হামলার অভিযোগ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img