ঝিনাইদহে আহত অবস্থায় মেছো বাঘ উদ্ধার, পরে জঙ্গলে অবমুক্ত

ঝিনাইদহ সদর উপজেলা থেকে আহত অবস্থায় একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কুঠিদুর্গাপুর গ্রাম থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়। খবর পেয়ে প্রাণীটিকে অবমুক্ত করেছে বন বিভাগ।

কুঠিদুর্গাপুর গ্রামের বাসিন্দা সাব্দার হোসেন জানান, তাঁর বাড়িতে আজ সকালে মুরগি ধরার চেষ্টা করছিল মেছো বাঘটি। মুরগির চিৎকার শুনে তিনি সেখানে গিয়ে দেখেন হাঁস-মুরগির খোপে ঢুকে পড়েছে প্রাণীটি। এ সময় ভয়ে দূর থেকে ইট ছুড়ে মারলে মাথায় লেগে আহত হয় মেছো বাঘটি।

স্থানীয় পরিবেশকর্মী জহির রায়হান বলেন, ‘আজ সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দার মাধ্যমে খবর পেয়ে আমি কুঠিদুর্গাপুর গিয়েছিলাম। ওই সময় বন বিভাগের দুজন কর্মী এসেছিলেন। তবে এর আগেই গ্রামের কৌতূহলী লোকজন বাঘটিকে মেরে আহত করে। আমরা উদ্ধার করে পরে জঙ্গলে অবমুক্ত করেছি।’

উদ্ধার করা মেছো বিড়ালটি সামান্য আহত অবস্থায় ছিল জানিয়ে ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রাণীটি টিকে থাকতে পারবে বলে মনে হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে সেটিকে অবমুক্ত করা হয়েছে। এর আগে ২৭ ডিসেম্বর পার্শ্ববর্তী মধুহাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামে আরও একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়েছিল।

আরও পড়ুন

শ্রীমঙ্গলের রাজাপুরে কুকুরের আক্রমণে আহত বন্যপ্রাণী উদ্ধার

ঝলক দত্ত, শ্রীমঙ্গল : বাঁচার জন্য প্রাণপণে ছুটছিল ছোট্ট প্রাণীটি। কিন্তু পিছু নেয় একদল কুকুর। শেষ পর্যন্ত কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

দেশি-পরিযায়ী পাখি সংরক্ষণে পটুয়াখালীর দশমিনায় দ্বিতীয় পাখির কলোনি ঘোষণা

দেশি ও পরিযায়ী পাখি সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘বিহঙ্গ বিলাস’ নামে দ্বিতীয় পাখির কলোনি ঘোষণা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ড. মোহাম্মদ...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

চট্টগ্রামের বোয়ালখালীতে নিরাপত্তা জালে আটকা বিশাল অজগর উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপের বটতল এলাকায় একটি বাগানের নিরাপত্তা জালে আটকা পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি আটকা পড়ার খবর পেয়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

বিশ্ব প্রাইমেট দিবস আজ: প্রাইমেট সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক : প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীদের সংরক্ষণ, তাদের আবাসস্থল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব প্রাইমেট দিবস। দিনটি উপলক্ষে বিশ্বজুড়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img