শ্রীমঙ্গলে গভীর রাতে খাটের নিচ থেকে ১৬ ফুট ও ২৬ কেজির অজগর উদ্ধার

ঝলক দত্ত, শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলে বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ইছবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাত ১২টা ১০ মিনিটের দিকে ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ খাটের নিচ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। সন্দেহ হওয়ায় খাটের নিচে তাকাতেই চোখে পড়ে বিশাল আকৃতির একটি অজগর। মুহূর্তেই পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি স্থানীয় চিকিৎসক প্রলাদ বাবুকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন।

গভীর রাত হলেও খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। পরে তারা বাড়িতে গিয়ে সতর্কতার সঙ্গে খাটের নিচ থেকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ২৬ কেজি।

উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এদিকে, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় লোকালয়ে একের পর এক সাপের উপস্থিতি দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বসতবাড়ি ও আশপাশের এলাকায় সাপের আনাগোনা বাড়ায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে।

আরও পড়ুন

প্রকৃতির নীরব পরিচ্ছন্নতাকর্মী: কাকেরা কি চলে গেছে, নাকি হারিয়েছি আমরাই?

একসময় ভোরের শহর মানেই ছিল কাকের ডাক। ছাদের কার্নিশে, বৈদ্যুতিক তারে কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে দেখা মিলত তাদের। গ্রীষ্মের অলস দুপুরেও জানালার বাইরে থেকে...
জাতীয়
0
minutes

বন্দিদশা থেকে নতুন ঠিকানায় বেলুগা তিমি, তবু থামেনি মৃত্যুর মিছিল

কানাডার মেরিনল্যান্ড সামুদ্রিক পার্কের অগভীর পানিতে হাঁটু গেড়ে বসেছিলেন তত্ত্বাবধায়কেরা। তাঁদের কাছে একে একে এগিয়ে যাচ্ছিল বেলুগা তিমি টোফিনো। তাঁরা আদর করে হাত বুলিয়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

ঝড়-বৃষ্টির মধ্যে ট্রেনের সেফটি নেটে আটকে পড়া ঘুঘু পাখিকে উদ্ধার

ঝুম বৃষ্টি, দমকা হাওয়া আর ঝড়ের তাণ্ডবের মধ্যে ছুটছিল ট্রেন। এরই মধ্যে একটি ঘুঘু পাখি পথ হারিয়ে ট্রেনের ইঞ্জিনের লুকিং গ্লাসের সামনের সেফটি নেটের...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img