ঝিনাইগাতীতে আহত ঈগলকে উদ্ধার করে চিকিৎসা, আকাশের রাজা ফিরবে কি আকাশে?

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রাম থেকে উদ্ধার করা একটি তিলানাগ ঈগল (সাপখেকো ঈগল) গুরুতর আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাখিটি আহত হয়।

পর্যবেক্ষণে দেখা গেছে, ঈগলটির দুই পায়েই গুরুতর আঘাত রয়েছে। ডান পায়ের একটি আঙুল ছিঁড়ে গেছে। একই পায়ের রানের অংশেও আঘাত রয়েছে। পাশাপাশি বাঁ পায়ের একটি অংশ অবশ হয়ে গেছে।

উদ্ধারকারীরা জানান, আহত ঈগলটিকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পাখিটিকে পর্যবেক্ষণে রাখা হয়। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে এটি বিশ্রামে রয়েছে।

উদ্ধারকারীরা জানান, চিকিৎসার জন্য আগামীকাল পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ঈগলটিকে ছোট মাছ খেতে দেওয়া হলে সেটি খেয়েছে।

আহত পাখিটি সুস্থ হয়ে আবার আকাশে ফিরতে পারবে, এমন আশাবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাখিটি উদ্ধারে মো. আরফান আলী, সোহাগ মিয়া ও রাব্বেল ইসলাম দ্রুত সহায়তা করেন। তথ্য সহায়তার জন্য রহমত আলী এবং উদ্ধারকাজে সহযোগিতার জন্য জাহিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: Kanchon Marak এর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

আরও পড়ুন

প্রকৃতির নীরব পরিচ্ছন্নতাকর্মী: কাকেরা কি চলে গেছে, নাকি হারিয়েছি আমরাই?

একসময় ভোরের শহর মানেই ছিল কাকের ডাক। ছাদের কার্নিশে, বৈদ্যুতিক তারে কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে দেখা মিলত তাদের। গ্রীষ্মের অলস দুপুরেও জানালার বাইরে থেকে...
জাতীয়
0
minutes

বন্দিদশা থেকে নতুন ঠিকানায় বেলুগা তিমি, তবু থামেনি মৃত্যুর মিছিল

কানাডার মেরিনল্যান্ড সামুদ্রিক পার্কের অগভীর পানিতে হাঁটু গেড়ে বসেছিলেন তত্ত্বাবধায়কেরা। তাঁদের কাছে একে একে এগিয়ে যাচ্ছিল বেলুগা তিমি টোফিনো। তাঁরা আদর করে হাত বুলিয়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

ঝড়-বৃষ্টির মধ্যে ট্রেনের সেফটি নেটে আটকে পড়া ঘুঘু পাখিকে উদ্ধার

ঝুম বৃষ্টি, দমকা হাওয়া আর ঝড়ের তাণ্ডবের মধ্যে ছুটছিল ট্রেন। এরই মধ্যে একটি ঘুঘু পাখি পথ হারিয়ে ট্রেনের ইঞ্জিনের লুকিং গ্লাসের সামনের সেফটি নেটের...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img