শরণখোলায় ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে সুন্দরবনপাড়ের মানুষ

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন দেখা গেছে। লোকালয়ে বাঘের বিচরণের খবর ছড়িয়ে পড়ার পর গ্রামজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বাঘের গতিবিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছে বন বিভাগ। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে চলছে মাইকিং।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় একটি বাঘ সোনাতলা গ্রামের জব্বার ডাক্তারের বাড়ির পাশ দিয়ে ধানক্ষেতে নেমে যায়। পরে রাতে পার্শ্ববর্তী লতিফ মেম্বারের বাড়ির সামনের ধানক্ষেতেও বাঘের পায়ের স্পষ্ট ছাপ দেখতে পান গ্রামবাসীরা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় কমিউনিটি পেট্রলিং গ্রুপের সদস্যরা বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। সোমবার (২৬ অক্টোবর) সকালেও বন বিভাগের প্রতিনিধি দল এবং ভিটিআরটি ও সিপিজি সদস্যরা যৌথভাবে ধানক্ষেত ও আশপাশের বসতবাড়িতে চিরুনি তল্লাশি চালান।

গ্রামবাসীরা জানান, মাত্র তিন দিন আগেই একই গ্রামের পানিরঘাট এলাকায় ভোলা নদী সাঁতরে একটি বাঘ লোকালয়ে চলে এসেছিল। অল্প সময়ের ব্যবধানে আবারও একই এলাকায় বাঘের উপস্থিতির প্রমাণ পাওয়ায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন সুন্দরবনপাড়ের বাসিন্দারা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ বলেন, ‘বাঘের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণে আমরা শুরু থেকেই মাঠে রয়েছি। লোকালয়ে চলে আসা বাঘটি যাতে কোনো ক্ষতি না করে স্বাভাবিক নিয়মে বনের অভ্যন্তরে ফিরে যেতে পারে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সার্বিক নিরাপত্তার স্বার্থে গ্রামবাসীকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।’

বন বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বাঘের কাছাকাছি না যাওয়া এবং লোকালয়ে বাঘের দেখা মিললে দ্রুত বন বিভাগকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

হাতীবান্ধায় বাঘের আক্রমণে ৩ জন আহত, উদ্ধার অভিযানে বন বিভাগ ও...

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীটিকে শনাক্ত ও উদ্ধারে গতকাল রোববার সন্ধ্যা থেকে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত, বহাল পরিবেশগত বিধিনিষেধ

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ। এবার দ্বীপটিতে রাত্রিযাপনেরও সুযোগ থাকছে। পর্যটক ভ্রমণের সময়সীমা বাড়ানোর পাশাপাশি দৈনিক পর্যটক প্রবেশের অনুমোদিত...
সারাদেশ
0
minutes

নোয়াখালীতে দুই শতাধিক বিপন্ন প্রজাতির পাখিসহ আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই শতাধিক পাখিসহ দুজনকে আটক করেছে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল রাইটস বিডি ৬৪। উদ্ধার করা...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করেছে বন বিভাগ। রোববার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ও নাপোড়া...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img