আলীকদমে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

বান্দরবানের আলীকদমে হরিণের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম নুরুল হাকিম (৩০)। তিনি উপজেলা সদরের নয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, নুরুল হাকিম কুরুকপাতা ইউনিয়নের মাতামুহুরী সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল থেকে হরিণ শিকার করেছিলেন। সেখান থেকে ১০ কেজি হরিণের মাংস আলীকদম উপজেলা সদরে নিয়ে যাচ্ছিলেন। পথে সেনা জোনের চেকপোস্টে তিনি ধরা পড়েন। পরে এ মাংসসহ তাঁকে বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

১ লাখ ২ হাজার একরের মাতামুহুরী সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল আলীকদম উপজেলার মিয়ানমারের সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত। এটি বন বিভাগের অধিভুক্ত সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের মধ্যে অন্যতম। নানান কারণে ধীরে ধীরে এ বনাঞ্চল উজাড় হচ্ছে।

বন বিভাগের মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আবদুল মালেক বলেন, বনাঞ্চল এখনো আছে বলেই হরিণ, কচ্ছপ, ভালুক, চম্বর হরিণসহ নানা প্রজাতির বন্য প্রাণী রয়েছে। এসব বন্য প্রাণী রক্ষায় আরও নজরদারি বাড়াতে হবে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, বন্য প্রাণী শিকার গুরুতর অপরাধ। হরিণ শিকার, মাংস বহনের অভিযোগ নুরুল হাকিম স্বীকার করেছেন। তাই তাঁকে বন্য প্রাণী সংরক্ষণ আইনের ১১ ধারায় সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শ্রীমঙ্গলের রাজাপুরে কুকুরের আক্রমণে আহত বন্যপ্রাণী উদ্ধার

ঝলক দত্ত, শ্রীমঙ্গল : বাঁচার জন্য প্রাণপণে ছুটছিল ছোট্ট প্রাণীটি। কিন্তু পিছু নেয় একদল কুকুর। শেষ পর্যন্ত কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

দেশি-পরিযায়ী পাখি সংরক্ষণে পটুয়াখালীর দশমিনায় দ্বিতীয় পাখির কলোনি ঘোষণা

দেশি ও পরিযায়ী পাখি সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘বিহঙ্গ বিলাস’ নামে দ্বিতীয় পাখির কলোনি ঘোষণা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ড. মোহাম্মদ...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

চট্টগ্রামের বোয়ালখালীতে নিরাপত্তা জালে আটকা বিশাল অজগর উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপের বটতল এলাকায় একটি বাগানের নিরাপত্তা জালে আটকা পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি আটকা পড়ার খবর পেয়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

বিশ্ব প্রাইমেট দিবস আজ: প্রাইমেট সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক : প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীদের সংরক্ষণ, তাদের আবাসস্থল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব প্রাইমেট দিবস। দিনটি উপলক্ষে বিশ্বজুড়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img