সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে আমের সমারোহ, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সুলতানপুর বড় বাজার এখন আমে সয়লাব। বাজারজুড়ে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপ খাসসহ বিভিন্ন জাতের আমভর্তি সারি সারি ট্রাক, ভ্যান ও পিকআপের ভিড় দেখা যাচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৫ মে থেকে দেশি জাতের আম সংগ্রহ শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে গত শুক্রবার থেকে বাজারে পুরোদমে আমের সরবরাহ শুরু হয়েছে।

তবে মৌসুমের শুরুতেই আমের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তাঁদের অভিযোগ, বাজারে একটি সিন্ডিকেট সক্রিয় থাকায় তাঁরা ন্যায্য দাম পাচ্ছেন না। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন অনেক কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর সাতক্ষীরায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। জেলার ৫ হাজার ২৯৯টি বাগানে প্রায় ৪৫ হাজার ৭৫০ জন চাষি আম চাষ করেছেন। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৯০০ মেট্রিক টন। এর মধ্যে ৮০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্য রয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রায় ৩৫০ কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ।

জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে থেকে গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপ খাসসহ দেশি জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। ১৫ মে থেকে বাজারে আসবে হিমসাগর আম এবং ২৭ মে থেকে শুরু হবে ল্যাংড়া আম সংগ্রহ। আগামী ৫ জুন থেকে বাজারজাত করা হবে আম্রপালি ও মল্লিকা জাতের আম।

গতকাল সদর উপজেলার ফিংড়ি, ব্রহ্মরাজপুর, ধুলিহর, ইটাগাছা, বাঁশদহ, পুরাতন সাতক্ষীরা, আখড়াখোলা ও লাবসা এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাগানে গাছে থোকায় থোকায় আম ঝুলছে। কোথাও চাষিরা আম পেড়ে ক্রেট ভর্তি করছেন, আবার কোথাও পাইকাররা সরাসরি বাগান থেকেই আম কিনে নিয়ে যাচ্ছেন।

ফিংড়ি এলাকার আমচাষি সোনা মজুমদার বলেন, সাড়ে তিন লাখ টাকা দিয়ে বাগান কিনেছি। গত তিন মাস পরিচর্যায় আরও প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। ফলন ভালো হলেও বাজারে সিন্ডিকেটের কারণে দাম কমে গেছে। এতে লাভ নিয়ে শঙ্কায় আছি।

একই এলাকার ব্যবসায়ী আবু সাঈদ বলেন, সুলতানপুর বড় বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে চাষি ও ব্যবসায়ী—দুই পক্ষকেই লোকসান গুনতে হবে। যে আম উৎপাদনে প্রায় দুই হাজার টাকা খরচ হচ্ছে, সেটি অনেক সময় ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

মাঠপর্যায়ের চাষিদের দাবি, উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বাড়লেও বাজারদর সে তুলনায় বাড়েনি। মৌসুমের শুরুতেই দাম কমে যাওয়ায় সামনে হিমসাগর ও ল্যাংড়া আমের বাজার নিয়ে উদ্বেগ বাড়ছে তাঁদের মধ্যে।

সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী ফজর আলী জানান, সরকারি সময়সূচি অনুযায়ী ৫ মে থেকে আম পাড়া শুরু হলেও শনিবার থেকে বাজারে পর্যাপ্ত আম উঠেছে। বর্তমানে জাতভেদে প্রতি মণ আম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী বলেন, আম বেচাকেনায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে। তবে বাজারে জায়গা সংকটের কারণে কিছু সময় যানজট তৈরি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, বাজারে সিন্ডিকেটের অভিযোগ জেলা প্রশাসনকে জানানো হয়েছে। বর্তমানে গোপালভোগ ও গোবিন্দভোগ আম প্রতি মণ প্রায় দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই দামে সাধারণত চাষিদের লোকসান হওয়ার কথা নয়।

আরও পড়ুন

থামছে না জাহাজভাঙা শ্রমিকের মৃত্যু: ২২ বছরে প্রাণ গেছে ২৭৯, আহত...

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি থামছে না। আন্তর্জাতিক মানের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বাধ্যবাধকতার মধ্যেও ঘটছে একের পর এক...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

তালের পিঠা কেন হারিয়ে যাচ্ছে বাঙালির ঘর থেকে?

ভাদ্র মাসে তালের পিঠা, খুব স্বাভাবিকভাবেই একসময় ঘরে ঘরে থাকার কথা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শহরের বাজারে কচি শাঁসের জন্য...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

মজুরি ৫০০ টাকা দাবিতে কর্মসূচি, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে কর্মসূচি পালনকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউসের সড়কে আন্দোলনকারীদের ওপর চা শ্রমিক নেতাদের হামলার অভিযোগ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

উটপাখি পালনে ৭ বছরের গবেষণা, ২৫টির ২২টিই নেই, ফলাফল কী

আফ্রিকা থেকে বাংলাদেশে আনা হয়েছিল ২৫টি উটপাখি। উদ্দেশ্য ছিল সাত বছর ধরে গবেষণা করে দেখা, বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশে অ-স্থানীয় এই পাখি কতটা খাপ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img