জলবায়ু ঝুঁকিতে থেকেও পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও প্রয়োজন অনুযায়ী বৈশ্বিক আর্থিক সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার আন্তালিয়ায় অনুষ্ঠিত “তুর্কিস রোড টু কপ-৩১: রেজিলেন্ট সিটিস” আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ৩৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বন উজাড়, দ্রুত নগরায়ণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের পরিবেশ ও জনজীবন ক্রমেই হুমকির মুখে পড়ছে।

তিনি জানান, আসন্ন কপ-৩১ সম্মেলন–এ বাংলাদেশ একটি বিশেষ এজেন্ডা উপস্থাপন করবে। এর মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ হিসেবে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন নিশ্চিত করার দাবি জানানো হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুরাত কুরুম বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে বাংলাদেশের পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম দ্বিপাক্ষিক বৈঠক করেন।

সম্মেলনের প্যানেল আলোচনায় আরও অংশ নেন রোহায় জন মানজং, মোহাম্মদ আঞ্জরানি এবং হামবার্তু লোপেজ।

আরও পড়ুন

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ ৪৮৫৮

নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির পার্লামেন্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর...
জলবায়ু পরিবর্তন
0
minutes

বিশ্বের অর্ধেকের বেশি মাটি খারাপ অবস্থায়, হুমকিতে খাদ্য ও জীববৈচিত্র্য: জাতিসংঘ

বিশ্বের অর্ধেকেরও বেশি মাটি খারাপ অবস্থায় রয়েছে। এতে বৈশ্বিক খাদ্য সরবরাহ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অথচ মাটির অবস্থা উন্নত করতে কার্যকর ও প্রমাণিত...
জলবায়ু পরিবর্তন
0
minutes

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ...
জলবায়ু পরিবর্তন
0
minutes

বাংলাদেশের প্রকৃতি থেকে হারিয়ে গেছে ৩১ প্রজাতি, রেড লিস্ট হালনাগাদের উদ্যোগ

বিগত কয়েক শতকে বাংলাদেশ থেকে অন্তত ৩১ প্রজাতির বন্যপ্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। অবৈধ শিকার, বন উজাড়, দ্রুত নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবকে...
জলবায়ু পরিবর্তন
0
minutes
spot_imgspot_img