অবশেষে উদ্ধার গন্ধগোকুল, অবমুক্ত হবে পাবলাখালী অভয়ারণ্যে

সামির মল্লিক, খাগড়াছড়ি

অবশেষে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি দুর্লভ মুখোশধারী গন্ধগোকুল, স্থানীয়ভাবে যেটি ‘পাহাড়ি ভাম’ নামে পরিচিত। শনিবার দুপুরে রাঙামাটির লংগদু উপজেলার দীঘিনালার সীমান্তবর্তী ইয়ারাংছড়ি এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের সদস্যরা গন্ধগোকুলটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর প্রাণীটির শারীরিক অবস্থা পরীক্ষা করে সুস্থ বলে নিশ্চিত করা হয়।

বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে গন্ধগোকুলটিকে রাঙামাটির পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হবে। প্রাকৃতিক পরিবেশে প্রাণীটির নিরাপদ বিচরণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয়দের সচেতনতা ও বন বিভাগের দ্রুত পদক্ষেপের কারণে দুর্লভ এই প্রাণীটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বন বিভাগের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণীপ্রেমীরা

আরও পড়ুন

প্রকৃতির নীরব পরিচ্ছন্নতাকর্মী: কাকেরা কি চলে গেছে, নাকি হারিয়েছি আমরাই?

একসময় ভোরের শহর মানেই ছিল কাকের ডাক। ছাদের কার্নিশে, বৈদ্যুতিক তারে কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে দেখা মিলত তাদের। গ্রীষ্মের অলস দুপুরেও জানালার বাইরে থেকে...
জাতীয়
0
minutes

বন্দিদশা থেকে নতুন ঠিকানায় বেলুগা তিমি, তবু থামেনি মৃত্যুর মিছিল

কানাডার মেরিনল্যান্ড সামুদ্রিক পার্কের অগভীর পানিতে হাঁটু গেড়ে বসেছিলেন তত্ত্বাবধায়কেরা। তাঁদের কাছে একে একে এগিয়ে যাচ্ছিল বেলুগা তিমি টোফিনো। তাঁরা আদর করে হাত বুলিয়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

ঝড়-বৃষ্টির মধ্যে ট্রেনের সেফটি নেটে আটকে পড়া ঘুঘু পাখিকে উদ্ধার

ঝুম বৃষ্টি, দমকা হাওয়া আর ঝড়ের তাণ্ডবের মধ্যে ছুটছিল ট্রেন। এরই মধ্যে একটি ঘুঘু পাখি পথ হারিয়ে ট্রেনের ইঞ্জিনের লুকিং গ্লাসের সামনের সেফটি নেটের...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img