আদেশ মানাতে হাতিকে ২২০ ভোল্টের বৈদ্যুতিক শক!

আমাদের দেশেই কোন কোন পুরুষ হাতিকে আদেশ শুনতে বাধ্য করতে ইলেক্ট্রিক শক দেয়া হয়! শরীরের বিভিন্ন অংশে জি আই তারের সাথে ২২০ ভোল্টের ইলেক্ট্রিক লাইন যুক্ত করে মুখে, কোমরে, শুড়ে, কানে ছোঁয়ানো হয়। লাঠির মাথায় তার বেধে এই শক দেয়া হয়।

শুনতে অদ্ভুত লাগছে? হ্যা। এমন এমন সব নিষ্ঠুর, অস্বাভাবিক তথ্য হজম করে বসে থাকতে হয় পরিবর্তনের আশায়। আর এদিকে বন বিভাগ এই ধরণের ব্যক্তিদের কাছেই হাতিদের কাস্টডি দেয়। আমি জানি না বা বুঝতে পারি না, বাংলাদেশের বন বিভাগ কেন ক্যাপ্টিভ হাতিদের ব্যাপারে এতোটা নির্বিকার থাকে। এত ধীরে ধীরে চলে! অথচ দেশের ভিতর ও বাইরে থেকে কত মানুষ বিনামূল্যে সাহায্য করতে এই দেশে ছুটে এসেছেন।

কিসের স্বার্থ তাদের? হাতির চাঁদাবাজির টাকা তারাও বাটোয়ারা পায় এই কথা আমি বিশ্বাস করি না। তবে কেন একটা মিটিং এর পর কিছু সিদ্ধান্ত নিয়ে আবার বছর পার করে দেয় তারা?

কিছুদিন আগে জুড়ী উপজেলায় মাত্র ১৮ বছর বয়েসে মারা যায় নূরী। বলা হয়েছে গলাফোলা রোগে সে মারা গেছে! সত্যিই কি তাই? নাকি গলায় মোটা দড়ি বেধে পাহাড়ে গাছের গুঁড়ি টানার কাজ করতে করতে শ্বাস কষ্ট, গলায় ব্যাথা ও ইঞ্জুরি নিয়ে মারা যায় সে?

এভাবে চলতে পারে না। আমরা কথা বললে, হইচই করলে বন বিভাগ দুই পা আগাবে, আমরা চুপ করে গেলে আবার ঝিমাবে, এটা চলতে পারে না। লাল তালিকায় হাতি বাংলাদেশে মহাবিপদাপন্ন প্রাণী। ফাইজলামি না ব্যাপারটা।

Courtesy: Rakibul Amil

আরও পড়ুন

একটিমাত্র সুন্দরী গাছ বুকে ধারণ করে আজও বেঁচে আছে ‘চকরিয়া সুন্দরবন’!

এস এম হুমায়ুন কবির দেশের প্রধানতম ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় ২টি বনের একটি চকরিয়া সুন্দরবন। বর্তমানে বনটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে নীতি নির্ধারণী সিদ্ধান্তের ভুলে! চরনদ্বীপ, রামপুর,...
বিশেষ মতামত
0
minutes

পরিবেশ দূষণ কেবল প্রকৃতির সংকট নয়; সামাজিক স্থিতিশীলতা ও জনস্বাস্থ্যেরও চ্যালেঞ্জ

একবিংশ শতাব্দীর পরিবেশ দূষণ কেবল প্রকৃতির সংকট নয়; এটি মানুষের মস্তিষ্ক, হরমোন, আচরণ, উৎপাদনশীলতা এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। যদিও...
বিশেষ মতামত
0
minutes

শত শত কেজি কচ্ছপ উদ্ধার, তবু নোয়াখালীতে বন্ধ হয়নি অবৈধ ব্যবসা

নোয়াখালীতে কচ্ছপ পাচার ও অবৈধ বেচাকেনার বিরুদ্ধে গত প্রায় পাঁচ বছর ধরে কাজ করছে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন Animal Rights BD-64। সংগঠনটির দাবি, কচ্ছপ পাচার...
জাতীয়
0
minutes

নদী থেকে গভীর সাগর, কোথায় হারাচ্ছে বাংলাদেশের ইলিশ?

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের জেলে সিদ্দিক মাঝির কাছে ইলিশের সংকট কোনো পরিসংখ্যানের বিষয় নয়। তিন দশকেরও বেশি সময় ধরে সাগর ও নদীতে মাছ ধরেছেন তিনি।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img