সিলেট বন বিভাগ ও WSRTBD-এর উদ্যোগে প্রাকৃতিক আবাসে ফিরল দুই বন্যপ্রাণী

বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দলের সমন্বিত উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জের গাজীপুর বিট রিজার্ভ ফরেস্টে দুটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (DFO) মোহাম্মদ আবদুর রহমানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং সিলেট বন বিভাগের নিজস্ব পরিবহনের সহায়তায় Wildlife And Snake Rescue Team in Bangladesh (WSRTBD)-এর সিলেট প্রতিনিধি নোমান হোসাইন ও জনি সেন গাজীপুর বিট রিজার্ভ ফরেস্টের গহিন অরণ্যে যান।

সেখানে উদ্ধার করা দুটি বন্যপ্রাণী, একটি বার্মিজ অজগর (Burmese Python), বৈজ্ঞানিক নাম Python bivittatus এবং একটি তামাটে মাথার দুধরাজ (Copper-headed Trinket Snake), বৈজ্ঞানিক নাম Coelognathus radiatus—নিরাপদে তাদের উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।

অবমুক্তকরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর উদ্ধারকারী দলের সদস্যরা সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে ফিরে অভিযানের সার্বিক অগ্রগতি ও সফল সমাপ্তির বিষয়ে তাকে অবহিত করেন।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান উদ্ধার ও অবমুক্তকরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে স্বেচ্ছাসেবীদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।

পুরো কার্যক্রমে কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা এবং গাজীপুর বিটের সংশ্লিষ্ট বনকর্মীরা সহযোগিতা করেন। বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দলের আন্তরিক প্রচেষ্টায় বন্যপ্রাণী দুটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

বন্যপ্রাণী সংরক্ষণে সরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ দেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।   

সূত্র: WSRTBD

আরও পড়ুন

প্রকৃতির নীরব পরিচ্ছন্নতাকর্মী: কাকেরা কি চলে গেছে, নাকি হারিয়েছি আমরাই?

একসময় ভোরের শহর মানেই ছিল কাকের ডাক। ছাদের কার্নিশে, বৈদ্যুতিক তারে কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে দেখা মিলত তাদের। গ্রীষ্মের অলস দুপুরেও জানালার বাইরে থেকে...
জাতীয়
0
minutes

বন্দিদশা থেকে নতুন ঠিকানায় বেলুগা তিমি, তবু থামেনি মৃত্যুর মিছিল

কানাডার মেরিনল্যান্ড সামুদ্রিক পার্কের অগভীর পানিতে হাঁটু গেড়ে বসেছিলেন তত্ত্বাবধায়কেরা। তাঁদের কাছে একে একে এগিয়ে যাচ্ছিল বেলুগা তিমি টোফিনো। তাঁরা আদর করে হাত বুলিয়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

ঝড়-বৃষ্টির মধ্যে ট্রেনের সেফটি নেটে আটকে পড়া ঘুঘু পাখিকে উদ্ধার

ঝুম বৃষ্টি, দমকা হাওয়া আর ঝড়ের তাণ্ডবের মধ্যে ছুটছিল ট্রেন। এরই মধ্যে একটি ঘুঘু পাখি পথ হারিয়ে ট্রেনের ইঞ্জিনের লুকিং গ্লাসের সামনের সেফটি নেটের...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img