পরিবেশ সুরক্ষায় অভিনব উদ্যোগ: অনুমতি ছাড়া নিজের গাছ কাটলেও সরাসরি মামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এখন থেকে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি ছাড়া গাছ কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরাসরি মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়ে উপজেলাজুড়ে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬’ অনুযায়ী নিজ মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার পূর্বানুমোদন নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া কোনো ব্যক্তি গাছ কাটলে তার বিরুদ্ধে আইনের ১০ ধারা অনুযায়ী সরাসরি মামলা দায়ের করা হবে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদেশক্রমে এ বিষয়ে উপজেলাজুড়ে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, গাছ কাটার ক্ষেত্রে অনুমোদনের বিধান কোনো ধরনের হয়রানির জন্য নয়। পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিতভাবে বৃক্ষনিধন ঠেকাতেই এ নিয়ম করা হয়েছে।

তিনি বলেন, জমির মালিকরা কীভাবে সহজে প্রয়োজনীয় অনুমোদন নিতে পারবেন, সে বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

নতুন এই বিধানের ফলে ব্যক্তিমালিকানাধীন জমিতে থাকা গাছ কাটার ক্ষেত্রেও মালিকদের আগে থেকেই বন বিভাগের অনুমোদন নেওয়ার বিষয়ে সচেতন হতে হবে।

আরও পড়ুন

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ গ্রেপ্তার ৬

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হলদী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ খালপাটা জালসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময়...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্তের পর ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ ঘটনায় যারা দায়ী থাকবেন,...
সারাদেশ
0
minutes

গারো পাহাড়ে আটকা ১৩৫ হাতি, করিডর চালুর পরিকল্পনা পরিবেশমন্ত্রীর

মেঘালয় থেকে আসা প্রায় ১৩০ থেকে ১৩৫টি বন্যহাতি সীমান্তের কাঁটাতারের বেড়ার কারণে নিজ দেশে ফিরতে পারছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

পরিযায়ী পাখির আবাসস্থল ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, শিকার ও পাচার বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস। শনিবার সকাল...
সারাদেশ
0
minutes
spot_imgspot_img