নোয়াখালীতে দুই শতাধিক বিপন্ন প্রজাতির পাখিসহ আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই শতাধিক পাখিসহ দুজনকে আটক করেছে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল রাইটস বিডি ৬৪। উদ্ধার করা পাখিগুলোর অধিকাংশই দেশীয় বিপন্ন প্রজাতির। আটক ব্যক্তিরা প্রায় ১০ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় ফাঁদ পেতে পাখি ধরে পাচার করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

শনিবার রাতে উপজেলার করমবক্স বাজার থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে বন্যপ্রাণী আইনে মামলা করে দুজনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার বারোগাঁও ইউনিয়নের হোসেনপুর এলাকার মো. ইয়াছিন (৫৫) ও পেয়ারাপুর এলাকার শেখ আহম্মদ (৬০)। কবিরহাট উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

এনিমেল রাইটস বিডি ৬৪-এর সভাপতি রাইমন চৌধুরী রনি বলেন, ইয়াছিন ও শেখ আহম্মদ একটি সিএনজিচালিত অটোরিকশায় দেশীয় বিপন্ন প্রজাতির হরিয়াল, ঘুঘু, তিলা ঘুঘু, কট কোয়াল, বিভিন্ন প্রজাতির বক ও শালিকসহ দুই শতাধিক পাখি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

খবর পেয়ে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলো উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, প্রায় ১০ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় ফাঁদ পেতে পাখি ধরে পাচার করে আসছেন তারা।

কবিরহাট উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, উদ্ধার করা পাখিগুলো লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে ধরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধারের পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে একশটি পাখি কবিরহাটেই অবমুক্ত করা হয়েছে। বাকি পাখিগুলো রোববার অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী আইনে মামলা করার পর আটক দুজনকে সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

হাতীবান্ধায় বাঘের আক্রমণে ৩ জন আহত, উদ্ধার অভিযানে বন বিভাগ ও...

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীটিকে শনাক্ত ও উদ্ধারে গতকাল রোববার সন্ধ্যা থেকে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত, বহাল পরিবেশগত বিধিনিষেধ

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ। এবার দ্বীপটিতে রাত্রিযাপনেরও সুযোগ থাকছে। পর্যটক ভ্রমণের সময়সীমা বাড়ানোর পাশাপাশি দৈনিক পর্যটক প্রবেশের অনুমোদিত...
সারাদেশ
0
minutes

শরণখোলায় ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে সুন্দরবনপাড়ের মানুষ

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন দেখা গেছে। লোকালয়ে বাঘের বিচরণের খবর ছড়িয়ে পড়ার পর গ্রামজুড়ে আতঙ্ক...
সারাদেশ
0
minutes

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করেছে বন বিভাগ। রোববার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ও নাপোড়া...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img