দেশের উত্তরাঞ্চল দিয়ে শুরু হওয়া বৃষ্টি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। রাত থেকেই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী, উত্তরাঞ্চলের পাশাপাশি আগামী ২৪–৩৬ ঘণ্টায় দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও আশপাশের কিছু এলাকায় এক থেকে তিন দফা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এসব এলাকার কোথাও কোথাও ভারী বর্ষণের পাশাপাশি দমকা বাতাসও বয়ে যেতে পারে।
অন্যদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বেশ কিছু এলাকায় এক থেকে দুই দফা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এসব জেলার কিছু কিছু স্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও থাকতে পারে।
তবে বৃষ্টিপাতের প্রবণতা বিক্ষিপ্ত হওয়ায় তালিকাভুক্ত সব জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে। একই জেলার এক এলাকায় বৃষ্টি হলেও অন্য এলাকায় বৃষ্টির পরিমাণ কম কিংবা একেবারেই না হওয়ার সম্ভাবনা রয়েছে।
সার্বিকভাবে, আগামী ২৪–৩৬ ঘণ্টায় উত্তরাঞ্চলে চলমান বৃষ্টির পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাতের বিস্তার ঘটতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কিছু এলাকায় মাঝারি থেকে ভারী কিংবা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: বাংলাদেশ ওয়েদার অভজার্ভেশন টিম লিমিটেড






